তাঁর ৮৫ রানের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে বৃহস্পতিবার অজিদের ৮ উইকেট হারিয়ে বিশ্বকাপ ফাইনালে উঠেছে ইংল্যান্ড। চোট সারিয়ে দলে যোগ দিয়ে তিনিই এখন দলের ত্রাতার ভূমিকায়। ওপেনিংয়ে বেয়ারস্টোর সঙ্গে শতরান পার্টনারশিপে বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের ভাগ্য গড়ে দিয়েছেন! সেই জেসন রয়কেই এবার বিশ্বকাপ ফাইনালের আগে শাস্তির কোপে পড়তে হচ্ছে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮৫ রান করে আউট হয়েছেন। আর এখানেই বিতর্ক!
Describe Jason Roy's innings from yesterday in one emoji. We're going for '🔥'#CWC19 | #AUSvENG pic.twitter.com/GlKTMQegDC
— Cricket World Cup (@cricketworldcup) July 12, 2019
ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ২০তম ওভারের চতুর্থ বলে, প্যাট কামিন্সের ডেলিভারি রয়ের হাতে লেগে কিপারের হাতে জমা পড়েছে বলে জোরালো আবেদন করে অজিরা। এরপর আম্পায়ার কুমার ধর্মসেনা রয়কে আউট দেন।
এতেই মেজাজ হারিয়ে আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়ে দেন রয়। জেসন আউট হওয়ার আগের মুহূর্তে বেয়ারস্টো রিভিউ ব্যবহার করায় আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেননি রয়। স্নিকোমিটারে পরে অবশ্য কোনও কম্পন ধরা পড়েনি, স্পষ্ট দেখা যায় বল রয়ের হাতে লাগে নি, সেক্ষেত্রে ইংল্যান্ড ওপেনার নট আউট থাকলেও ভুল আম্পায়ারিংয়ের শিকার হন!
Not a happy camper is Roy. Though he should have told Bairstow not to waste the review a few overs earlier.
— 🏏FlashScore Cricket Commentators🏏 (@FlashCric) July 11, 2019
LIVE: https://t.co/vkcYspUFKm #CWC2019 #ICCWorldCup2019 #CWC19 #ausveng #engvaus pic.twitter.com/OFYVsZp30b
No wonder Jason Roy is furious - that's a semi-final howler from Dharmasena!
— 🏏FlashScore Cricket Commentators🏏 (@FlashCric) July 11, 2019
LIVE: https://t.co/vkcYspD4lM#AUSvENG #ENGvAUS #CWC19#CmonAussie #WeAreEngland pic.twitter.com/399VajE8tM
মাঠে আম্পায়ার ধর্মসেনার আউট সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তর্ক জুড়েছিলেন রয়, শুধু তাই নয় মাঠ ছাড়তে অনীহাও প্রকাশ করেছিলেন। আম্পায়ারদের সঙ্গে এই দুর্ব্যবহারের জন্য আইসিসি'র নিয়ম ভাঙায় ( ২.৮ ধারা) রয়ের ম্যাচ ফি'র ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সেই সঙ্গে রয়ের বিরুদ্ধে ২ ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
Thumbs up if you're in the World Cup final 👍#AUSvENG | #CWC19 | #WeAreEngland pic.twitter.com/lGS914CUGK
— Cricket World Cup (@cricketworldcup) July 11, 2019