ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে কারা হতে পারে গেমচেঞ্জার

বৃহস্পতিবার ভেস্তে গিয়েছে ভারতের ম্যাচ। শুক্রবার ক্রিকেটভক্তদের সব চোখ আজ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে।অজিদের বিরুদ্ধে হারের পর টাইটানিকের শহরে আজ জয়ে ফিরতে পারবে কি গেইলরা, নাকি ছন্দ ধরে রেখে ঘরের মাঠে বাজিমাত করবে ইংল্যান্ড

ইংল্যান্ড দলে কারা হতে পারে গেমচেঞ্জার-

১) জেসন রয়- কেরিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে এসে দারুণ ছন্দে রয়। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৫৩ রানে দুরন্ত ইনিংস খেলেছেন। বিশ্বকাপে এটাই রয়ের প্রথম শতরান। রোস বোলের পিচে কটরেল, হোল্ডারদের বিরুদ্ধে বিধ্বংসী ফর্ম ধরে রাখতে পারেন কিনা, সেটাই এখন দেখার। উল্লেখ্য তিন ম্যাচে ২৫৫ রান হাঁকিয়ে চলতি বিশ্বকাপের সর্বাধিক রান প্রাপকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রয়।

২) জো রুট- পাকিস্তান ম্যাচে শতরান হাঁকিয়েছেন। ইংল্যান্ড দলের মিডল অর্ডারের ব্যাটিং স্তম্ভ রুট।

৩)জোস বাটলার- রুটের মতো পাকিস্তান ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন জোস বাটলার। সাউদাম্পটনে পিচ ব্যাটিং সহায়ক, বড় রান হাঁকানোর ক্ষেত্রে ইংল্যান্ড দলের গেমচেঞ্জার হতে পারেন বাটলার

৪) জোফরা আর্চার- ক্যারিবিয়ন বংশভূত ক্রিকেটার আজ ইংল্যান্ডের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচ খেলবেন। টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ইতিমধ্যে ছটি উইকেট তুলে নিয়েছেন জোফরা। প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ জিততে তাঁর বিষাক্ত ইয়র্কারের দিকে তাকিয়ে দল।

প্রসঙ্গত টুর্নামেন্টে এবার দলগত ভাবে সর্বোচ্চ রান তুলেছে ইংল্যান্ড। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে ৩৮৬ রান তুলেছিল তারা। সেই সঙ্গে টানা সাত ওয়ান ডে ম্যাচে তিনশো প্লাস রান হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড দল।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে গেমচেঞ্জার হতে পারে কারা

১) ক্রিস গেইল- বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ ভেস্তে গিয়েছিল। তার আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ দলের সেরা হিটার গেইল। গেইলের কেরিয়ারের শেষ বিশ্বকাপে তাঁর ব্যাটে ঝড় দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

২)জেসন হোল্ডার-ব্যাট-বলে দুই বিভাগেই দুর্দান্ত খেলছেন হোল্ডার।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়েছেন, প্রায় ম্যাচ জিতিয়েই ফেলেছিলেন,শেষ পর্যন্ত অবশ্য তীরে এসে তরি ডোবে ওয়েস্ট ইন্ডিজের।রোস বোলের পিচে বড় রান হাঁকাতে চাইবেন হোল্ডার।

৩)থমাস-কটরেল জুটি- জুটিতে লুটি, বিশ্বকাপে এবার ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে বোলিং পার্টনারশিপে কামাল দেখাচ্ছেন থমাস -কটরেল। বিশ্বকাপের অভিযান ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেট তুলে নিয়ে জোর ধাক্কা দিয়েছিলেন ওসানে থমাস। অস্ট্রেলিয়া ম্যাচে আবার স্কোরবোর্ড ৭৯ রান উঠতে ৫ উইকেট ফেলে দিয়েছিলেন ওসানে-কটরেল জুটি। ম্যাচে দুটি করে উইকেট তুলে নিয়েছিলেন দুই ডানহাতি পেসার। বলার অপেক্ষা রাখে না ইংল্যান্ডের বিরুদ্ধেও গতিতে বাজিমাত করতে চাইবেন ক্যারিবিয়ানদের দুই পেসার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 14, 2019, 10:10 [IST]
Other articles published on Jun 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+