আর্চারকে রেখেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ইংল্যান্ডের

তরুণ জোফ্রা আর্চারকে রেখেই বিশ্বকাপের জন্য তাদের চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করল আয়োজক ইংল্যান্ড। সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য বিশ্বকাপকে মাথায় রেখেই গত মাসে ঘোষণা করা ইংল্যান্ডের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ জো ডেনলি ও ডেভিড উইলি।

পাকিস্তানের জার্সিতে সদ্য শেষ হওয়া সিরিজে ইংল্যান্ডের জার্সিতে প্রথম বার ওয়ান ডে খেলেন জোফ্রা আর্চার। চারটি ম্যাচের মধ্যে দুটিতে খেলে তিনি ২ উইকেট নেন। এরপরেই ২৪ বছরের এই ফাস্ট বোলারকে বিশ্বকাপের ১৫ জনের চূড়ান্ত দলে রাখার সিদ্ধান্ত নেন নির্বাচকরা। যদিও অভিজ্ঞ ডেভিড উইলিকে বাদ দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে আর্চারকে রাখা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছে ইংল্যান্ডের ক্রিকেট মহলের একাংশ।

জোফ্রা আর্চার ছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ভালো খেলার পুরস্কার হিসেবে জেমস ভিনসকে নেওয়া হয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপের চূড়ান্ত দলে। শ্রীলঙ্কা সফরে চোট পেয়ে ক্রিকেট থেকে ছিটকে যাওয়া ২৯ বছরের অল-রাউন্ডার লিয়াম ডওসনকেও ১৫ জনের দলে রেখেছেন ইংল্যান্ডের নির্বাচকরা। ৩০ মে লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। তার আগে উন্মাদনায় ফুটছে শহর।

বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের চূড়ান্ত দল:

ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, জোস বাটলার, টম কুরান, লিয়াম ডওসন, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিনস, ক্রিস ওকস, মার্ক উড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 21, 2019, 19:35 [IST]
Other articles published on May 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+