
টসে হেরে ব্যাট
মেলবোর্নের জংশন ওভালে টসে জিতে ভারতকে ব্যাট করার জন্য আমন্ত্রণ করেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হেথার নাইট। প্রথম ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান তুলতে সক্ষম হয় ভারত।

লড়লেন মান্ধানা
অস্ট্রেলিয়ায় চলতে থাকা ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারতের মহিলা ক্রিকেট দল। ওপেনার স্মৃতি মান্ধানার ৪৯ বলে ৪৫ রান টিম ইন্ডিয়ার মান বাঁচায়। ২৩ রান করেন জেমিমাহ রডরিগেজ। ২৩ বলে ১৪ রান করে আউট হন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন আনয়া শুরুবলসে। ২ উইকেট নেন ক্যাথরিন ব্রান্ট।

ইংল্যান্ডের জবাব
ভারতের দেওয়া ১২৪ রানের লক্ষ্যে তাড়া করতে নামা ইংল্যান্ডের শুরুটা কিন্তু ভালো হয়নি। ওপেনার আমি এলেন জোন্সকে ১ রানে ফিরিয়ে দেন রাজেশ্বরী গায়েকোয়াড়। ইংল্যান্ডের অপর ওপেনার ১৪ রানে ফিরিয়ে দেন রাধা যাদব। ৮ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে ফিরে যান ক্যাথরিন ব্রান্ট। নাতালিয়ে স্কিভারের ৫০, অধিনায়ক হেথার নাইটের ১৮ রানের সৌজন্যে ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল।

মধুর প্রতিশোধ
অস্ট্রেলিয়ায় চলতে থাকা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। এই সিরিজেই হরমনপ্রীত কৌর-দের হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন হেথার নাইটরা।


Click it and Unblock the Notifications




















