নেতা ধোনির কোন রেকর্ড টপকালেন অধিনায়ক মর্গ্যান? দেখুন পরিসংখ্যান

কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে টপকে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডের মালিক হলেন ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে এই নজির গড়েছেন ২০১৯-এর বিশ্বজয়ী অধিনায়ক। রথি-মহারথিদের থেকে অনেকটাইই এগিয়ে গিয়েছেন মর্গ্যান। দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

মর্গ্যানের রেকর্ড

মর্গ্যানের রেকর্ড

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ৮৪ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন ইয়ন মর্গ্যান। ১৫ চার ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ইংল্যান্ড অধিনায়কের ইনিংস। একই সঙ্গে কোনও দেশের নেতা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েছেন মর্গ্যান। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ১৬৩টি ম্যাচ খেলে ২১২টি ছক্কা হাঁকিয়েছেন ইয়ন।

ধোনিকে টপকে গেলেন মর্গ্যান

ধোনিকে টপকে গেলেন মর্গ্যান

এতদিন পর্যন্ত ইয়ন মর্গ্যানের স্থানে ছিলেন ভারতকে ২০০৭-এর টি-টোয়েন্টি ও ২০১১-এর ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া মহেন্দ্র সিং ধোনি। দেশকে ৩৩২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ২১১টি ছক্কা হাঁকিয়েছেন মাহি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে সেই রেকর্ড টপকে গিয়েছেন ইয়ন মর্গ্যান।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। জাতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি ৩২৪টি ম্যাচে ১৭১টি ছক্কা হাঁকিয়েছেন। চতুর্থ স্থানে থাকা নিউজল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম ১৭০টি ম্যাচে হাঁকিয়েছেন ১২১টি ছক্কা।

মর্গ্যানের কেরিয়ার

মর্গ্যানের কেরিয়ার

আয়ারল্যান্ডের জার্সিতে ক্রিকেট কেরিয়ার শুরু হলেও ইংল্যান্ডের জার্সিতেই সবচেয়ে বেশি সফল ইয়ন মর্গ্যান। এখনও পর্যন্ত ১৬টি টেস্ট ও ২৩৩টি ওয়ান ডে ম্যাচ খেলে তিনি যথাক্রমে ৭০০ ও ৭৩৪৮ রান করেছেন। ১৬টি আন্তর্জাতিক শতরানেরও মালিক ইংল্যান্ড অধিনায়ক। নেতা হিসেবে ইংল্যান্ডকে অতি কাঙ্খিত ৫০ ওভারের বিশ্বকাপও দিয়েছেন মর্গ্যান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 4, 2020, 21:20 [IST]
Other articles published on Aug 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+