প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের রহস্য মৃত্যু, আত্মহত্যার অনুমান

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভি বি চন্দ্রশেখরের মৃত্যু ঘিরে রহস্য। বৃহস্পতিবার চেন্নাইয়ে বাড়িতে ৫৭ বছর বয়সে প্রাক্তন ভারতীয় ওপেনার প্রয়াত হন। পরে নিজের বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। দেশের হয়ে ৭টি ওডিআই খেলেছিলেন চন্দ্রশেখর। দেশের হয়ে তাঁর ঝুলিতে একটি অর্ধশতরান রয়েছে। তামিলনাড়ুর হয়ে ১৯৮৭-৮৮ মরসুমে রঞ্জি জিতেছেন এই ক্রিকেটার।

পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন চন্দ্রশেখর। ভারতীয় প্রাক্তন ওপেনারের রহস্য মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হরেছে। বাড়িতে অবশ্য কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।মৃত্যু রহস্যের তদন্ত শুরু করছে পুলিশ। তাঁর মৃত্যুতে শোকাহত ক্রিকেটমহল।

উল্লেখযোগ্য তথ্য, বর্তমানে ভারতের জনপ্রিয় একটি ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রশেখর। তামিলনাড়ু প্রিমিয়র ক্রিকেট লিগে 'ভি বি কাঞ্চি ভিরানস' দলের অন্যতম মালিক ছিলেন তিনি। পুলিশের অনুমান লিগের এই দলকে দাঁড় করাতেই বাজার থেকে বহু টাকা দেনা হয়ে গিয়েছিল। তদন্তকারীদের ধারণা, দেনার দায়ের কারণেই হয়ত আত্মহত্যা করলেন প্রাক্তন ক্রিকেটার।

প্রাক্তন এই ক্রিকেটারের আকস্মিক রহস্য মৃত্যুতে ক্রিকেটমহল মর্মাহত। টুইটে শোকপ্রকাশ করে ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং লিখেছেন, 'দুঃসংবাদটা শুনে গভীরভাবে শোকাহত। ওনার আত্মার শান্তি কামনা করি।' টুইটে সুরেশ রায়না লিখেছেন, 'ভি বি চন্দ্রশেখরের মৃত্যুর খবর শুনে মর্মাহত। চেন্নাই সুপার কিংস দলে ওনার অনেক অবদান রয়েছে।ওনার পরিবারকে সমবেদনা জানাই।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 16, 2019, 13:20 [IST]
Other articles published on Aug 16, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+