বীরেন্দ্র শেহবাগকে কেন আক্রমণ করলেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার

ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগকে সাবধান করলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার রানা নাভেদ-উল-হাসান। পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটারদের নিয়ে শেহবাগের করা মন্তব্য যথেষ্ট অপমানকর বলে দাবি করেছেন রানা।

সম্প্রতি নিজের ইউ টিউব চ্যানেলে ভারতীয় ক্রিকেটারদের ভূয়শী প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন লেজেন্ড শোয়েব আখতার সহ পাকিস্তানের বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার। এক অনুষ্ঠানে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ভারতের ২০১১-র বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য বীরেন্দ্র শেহবাগ বলেন, ভারতীয় মিডিয়ার নজর কাড়তেই এমন কাজ করছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

বীরেন্দ্র শেহবাগের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। এবার এই ইস্যুতে বীরুকে তীব্র আক্রমণ শানালেন পাকিস্তানের আরও এক প্রাক্তন ফাস্ট বোলার রানা নাভেদ-উল-হাসান। তাঁর কথায়, পাকিস্তানের লেজেন্ডদের কটাক্ষ করে নিজের সীমা ছাড়িয়েছেন শেহবাগ। ভারতের প্রাক্তন ওপেনারকে সাবধানও করেছেন পাকিস্তানের এই প্রাক্তন ফাস্ট বোলার।

উল্লেখ্য দুবাই লিগে চ্যাম্পিয়ন হয় বীরেন্দ্র শেহবাগ নেতৃত্বাধীন দল। সেই দলের সদস্য ছিলেন রানা নাভেদ-উল-হাসান। অধিনায়ক হিসেবে শেহবাগকে সম্মান জানিয়েও তাঁকে কটূ কথা বলতে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, January 29, 2020, 13:23 [IST]
Other articles published on Jan 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+