|
ধোনির বয়স যখন ৭৭, আর কোহলি যখন ৭০'এ
চুল-দাড়িতে পাক ধরেছে! ঝুলে পড়েছে চামড়া! হ্যাঁ, ফেস অ্যাপের মাধ্যমে ধোনি-কোহলিরা যেন টাইমমেশিনে চেপে প্রায় ২০৬০ সালে পৌঁছে গিয়েছেন। ইন্টারনেট দুনিয়ায় মজার অ্যাপের কামালেই ধোনি-কোহলি, ভুবি-রোহিতদের এক ধাক্কায় যেন বয়স বেড়েছে ৪০ বছর!
|
কীভাবে বয়স বাড়ল ধোনি-কোহলির?
ফেস অ্যাপ চ্যালেঞ্জ! ফেস অ্যাপ নামের এক মোবাইল অ্যাপ্লিকেশনে নিজের ছবি আপলোড করলেই বয়স বাড়িয়ে ছবির মালিককে বুড়ো অবস্থায় কেমন দেখতে হবে জানিয়ে দিচ্ছে অ্যাপ। আর সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় আপলোড করে বন্ধুদের চ্যালেঞ্জ জানানোই ফেস অ্যাপ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে এখন ঢুকে পড়েছেন বিরাট-ধোনিরাও। ক্রিকেট ফ্যানেরা ভারতীয় দলের ছবি আপলোড করে দলের ওল্ড এজ ভার্সন তৈরি করেছে। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
|
সবচেয়ে ভাইরাল বিরাট অ্যান্ড গেইল
মজার এই ফেস অ্যাপ চ্যালেঞ্জে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও ইউনিভার্স বস ক্রিস্টোফার হেনরি গেইলের ছবি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে।


Click it and Unblock the Notifications



















