|
১০ বছর ধরে সিএসকে-তে ফাফ
এক ভিডিও বার্তায় ফাফ ডু প্লেসিস জানিয়েছেন যে তিনি ১০ বছর ধরে চেন্নাই সুপার কিংস শিবিরের সঙ্গে যুক্ত রয়েছেন। দুটি আইপিএল জয় দেখেছেন তিনি। তাঁর কাছে সেই অভিজ্ঞতা অনবদ্য বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক।

তাঁর সেরা আইপিএল ইনিংস
নিজের আইপিএল কেরিয়ারে চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করতে নেমে বেশকিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন ফাফ ডু প্লেসিস। তার ২০১৮-র ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলা ৪২ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংসকেই সেরা বলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক।

তাঁর দেখা আইপিএলের সেরা ইনিংস
২০১৯-র আইপিএলে চেন্নাই সুপার কিংসের সামনে ১৬২ রানের লক্ষ্য দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ৬ ওভারে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল সিএসকে। সেই অবস্থা থেকে দলকে ম্যাচ জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর ৪৮ বলে ৮৪ রানের ইনিংস সাতটি ছয় ও চারটি চার দিয়ে সাজানো ছিল। ধোনির ওই ইনিংসই আইপিএলে তাঁর দেখা সেরা বলে জানিয়েছেন ফাফ।

ধোনিই সেরা
মহেন্দ্র সিং ধোনিকেই বিশ্বের সেরা ফিনিশার বলে আখ্যা দিলেন ফাফ ডু প্লেসিস। ক্রিকেটার ও মানুষ হিসেবে তিনি এমএসের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক।


Click it and Unblock the Notifications


















