
সিরিজ হোয়াইটওয়াশ
বে ওভালে হওয়া সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ রানে হারিয়েছে ভারত। একই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজের সবকটি জিতে কিউয়িদের তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছে বিরাট কোহলি শিবির। নিউজিল্যান্ডের মাটিতে এটাই ভারতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ও বটে।

খেলেননি বিরাট, অনুপস্থিত রোহিত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ তথা পঞ্চম টি-টোয়েন্টি খেলেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। পরিবর্তে রোহিত শর্মা ভারতকে নেতৃত্ব দেবেন বলে ঠিক হয়। কিন্তু ব্যাট হাতে দুর্দান্ত ৬০ রান করার পর হ্যামস্ট্রিং-এ চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় হিটম্যানকে। ভারতের ফিল্ডিং চলার সময় আর মাঠে নামেননি রোহিত। পরিবর্তে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন কেএল রাহুল এবং তিনি সফল হন।

বিরাটের রেকর্ড
বে ওভালে না খেললেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে সিরিজ জয়ের কৃতিত্ব টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে দিতে হয়। সে নিরিখে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন ভিকে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ১৫টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের মধ্যে ১০টি জয় হাসিল করেছেন তিনি। টপকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে।

এক নজরে তালিকা
দীর্ঘদিন ধরে এই তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। শেষ ১৫টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের মধ্যে ৯টিতে জিতেছেন তিনি। তালিকার তৃতীয় স্থান রয়েছেন ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ড্যারেন সামি (৬) ও মহেন্দ্র সিং ধোনি (৫)।


Click it and Unblock the Notifications



















