
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুনে টেস্টের প্রথম ও দ্বিতীয় ইনিংসে একই ব্যাটসম্যানের ক্যাচ যথাক্রমে ডান ও বাঁ-দিকে উড়ে গিয়ে ধরেছেন ঋদ্ধিমান সাহা। পরে রবীচন্দ্রন অশ্বিনের বলে হাত থেকে ফসকে যাওয়া বল ঝাঁপিয়ে ধরে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিকে সাজঘরের রাস্তা দেখিয়েছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক। ঋদ্ধিমানের এমন অসাধারণ উইকেট কিপিং-কে কুর্নিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়া।
পুনে টেস্টের দ্বিতীয় ইনিংসে উমেশ যাদবের বলে প্রোটিয়া ব্যাটসম্যান ডে ব্রুইনের ক্যাচ বাঁ-দিকে ঝাঁপিয়ে নিয়েছেন ঋদ্ধিমান সাহা। ঋষভ পন্থের বদলে কেন তাঁকে প্রথম একাদশে নেওয়া হয়েছে, তা সাহা প্রমাণ করেছেন বলে দাবি এক ক্রিকেট প্রেমীর।
Fantastic catch by Saha.. justifying his selection and why he is considered the best in the business #INDvsSA pic.twitter.com/N83BuVNkFL
— Ajesh Kumar (@ajesh06) October 13, 2019
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন ঋদ্ধিমান সাহা। সেই দলও ঋদ্ধির অসাধারণ ক্যাচের প্রশংসা করেছে। টুইটারে লিখেছে, উমেশ যাদবের নয়, ওই উইকেট সাহার নামের পাশে লেখা উচিত।
🙌 Wriddhiman 'Superman' Saha 🙌
— SunRisers Hyderabad (@SunRisers) October 13, 2019
That has to be Saha's wicket as much as it is Umesh's. Throws himself down the leg side and grabs the ball with his left hand.
What a catch to dismiss Bruyn 👏👏#INDvSA #OrangeArmy #RiseWithUs
কেউ আবার ঋদ্ধিমানের নেওয়া ক্যাচকে এই বছরের সেরা বলে আখ্যা দিয়েছেন।
Wah wah Saha! Outstanding leg side catch, best I’ve seen in years👏👏 Horrid start by SA suggests match may not go into last day
— Cricketwallah (@cricketwallah) October 13, 2019
ঋদ্ধিমান সাহাকে 'রকস্টার' বলে আখ্যা দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞ তথা ধারাভাষ্যকর হর্ষ ভোগলে।
Absolutely brilliant new ball bowling from India this morning. And @Wriddhipops, you are a rock star.
— Harsha Bhogle (@bhogleharsha) October 13, 2019
এক ক্রিকেট প্রেমী টুইটারে মজা করে লিখেছেন, ঋদ্ধিমান থাকতে প্রথম ও দ্বিতীয় স্লিপ ফিল্ডারের কী প্রয়োজন।
Why is there a first slip, or even a second slip when SAHA is keeping? #INDvSA
— Uncle Duckworth (@NewGenFan) October 13, 2019