কার্যত একার ব্যাটে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ দেওয়া বেন স্টোকসকেই রবিবার ফাইনালের সেরা খেলোয়াড় বাছা হয়। ম্যাচ সেরার পুরস্কার মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের কাছ থেকে নেন ইংল্যান্ড অল-রাউন্ডার।
সেই ছবি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। ছবির উপরে বেন স্টোকসকে 'দ্য গ্রেটেস্ট ক্রিকেটার অফ অল টাইম' আখ্যা দিয়ে 'সঙ্গে সচিন তেন্ডুলকর' বলে লেখা হয়েছে। যদিও পাশে ইমোজি দিয়ে তারা যে নিছকই মজার ছলে এই লেখা পোস্ট করেছে, তা নেটিজেনদের বোঝানোর চেষ্টা করেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ।
তা সত্ত্বেও এই আচরণকে ভালোভাবে নেননি ভারতীয় নেটিজেনরা। টুইটারে বিভিন্ন প্রতিবাদ সূচক টুইট নজরে পড়েছে। কেউ বলেছেন, সচিন তেন্ডুলকরের মতো লেজেন্ডের এভাবে পরিহাস করার সাহস কে দিয়েছে। কেউ আবার প্রতীকী ছবি পোস্ট করে ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন।
The greatest cricketer of all time - and Sachin Tendulkar 😉#CWC19Final pic.twitter.com/fQBmfrJoCJ
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019
The greatest cricketer of all time - and Sachin Tendulkar 😉#CWC19Final pic.twitter.com/fQBmfrJoCJ
— Cricket World Cup (@cricketworldcup) July 14, 2019