
করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাব
নোবেল করোনা ভাইরাসে প্রভাবিত বিশ্বের ১৬২টি দেশ। মারণ ভাইরাসে বিশ্বব্যাপী ৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। আক্রান্ত হয়েছেন প্রায় দুই লক্ষ মানুষ। করোনার প্রভাব থেকে বাদ যায়নি ভারতও। মারণ ভাইরাসে এদেশে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছেন ১২৫ জন।
|
লড়াইয়ের অনুপ্রেরণা দ্রাবিড়
করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় রাহুল দ্রাবিড়ই যে অনুপ্রেরণা, তা মনে করেন এক নেটিজেন। কীভাবে করোনার সঙ্গে লড়াই করতে হয়, তা রাহুল দ্রাবিড়ের থেকে শিখতে হয় বলেও লিখেছেন সাগর নামে ওই নেটিজেন।
|
খারাপ সময় থাকে না
কোনও এক টেস্টে ভারতীয় ব্যাটিং অর্ডারে ধস নেমেছিল। সেই ম্যাচে কেবল রাহুল দ্রাবিড়ই দেওয়ালের মতো পিচ আঁকড়ে পড়ে টিম ইন্ডিয়ার স্কোর ৩০০ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। নিজেও শতরান করেছিলেন। সেই ম্যাচের পার্টনারশিপ কার্ড টুইটারে পোস্ট করে ওই নেটিজেন লিখেছেন, খারাপ সময় সবসময় থাকে না। শক্ত মানুষই পারে। করোনা ভাইরাসের বিরুদ্ধে এভাবেই শক্ত হাতে মোকাবিলা করতে হবে বলে মনে করেন ওই নেটিজেন।
|
সব পরিস্থিতির জন্য তৈরি
২০০৩ বিশ্বকাপ শুরুর আগে রাহুল দ্রাবিড়কে ভারতের ওয়ান ডে দল থেকে বাদ দেবেন বলে মনস্থ করছিলেন নির্বাচকরা। কিন্তু সেই সময়ের ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নির্বাচকদের বিরুদ্ধে গিয়ে রাহুল দ্রাবিড়কে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপগামী দলে রেখেছিলেন। অধিনায়ককে এর প্রতিদান দিয়েছিলেন দ্রাবিড়। দলের প্রয়োজনে উইকেটরক্ষকের দায়িত্বও সুনিপুণভাবে পালন করেছিলেন এই লেজেন্ড। করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় মানুষকে একই ভাবে সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে বলে মনে করেন ওই নেটিজেন।
|
বিপদের থেকে দূরে থাকা
ক্রিকেট ভালো শট নেওয়া যেমন ব্যাটসম্যানদের দক্ষতা প্রমাণ করে, তেমনই দুর্দান্ত বলকে সম্মান জানিয়ে ছেড়ে দেওয়াও তাঁদের কর্তব্য। তাতে আউট হওয়ার বিপদ কেটে যায়। ব্যাট হাতে ঠিক এই কাজটিই করতেন রাহুল দ্রাবিড়। ভালো বল ছেড়ে দিয়ে লুজ বলের অপেক্ষা করতেন ভারতের প্রাক্তন অধিনায়ক। করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় মানুষকেও রাহুলের পন্থা অবলম্বনের অনুরোধ জানিয়েছন ওই নেটিজেন।

'অন্যকে শিক্ষা দাও'
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংকেই নিজের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২০১৮ সালে ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নও করেছিলেন। ওই নেটিজেনের কথায় এর অর্থ, কোনও ব্যক্তি যে বিষয়ে দক্ষ, সে বিভাগে তাঁর অন্যকে শিক্ষা দেওয়া উচিত। রাহুল দ্রাবিড় পেরেছেন। করোনা ইস্যুতে বিশ্বের প্রতিটি মানুষকে পারতে হবে বলেও মনে করেন ওই নেটিজেন।


Click it and Unblock the Notifications



















