ওয়ান ডে-তে ব্যাটসম্যানকে সর্বাধিক স্ট্যাম্প করা উইকেটরক্ষকের তালিকায় ভারতের এক

করোনা ভাইরাসের জেরে স্থগিত রয়েছে ক্রিকেট। ঘরবন্দি রয়েছেন ক্রিকেটাররা। সময় কাটাতে পুরনো অ্যালবাম ঘাঁটলে ক্ষতি কী! চট করে দেখে নেওয়া যাক ওয়ান ডে ক্রিকেটে ব্যাটসম্যানকে সবচেয়ে বেশিবার স্ট্যাম্প আউট করেছেন কোন কোন উইকেটরক্ষক।

অ্যাডাম গিলক্রিস্ট

অ্যাডাম গিলক্রিস্ট

শেষ থেকে শুরু করলে তালিকার পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার লেজেন্ডারি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট। উইকেটের পিছনে দাঁড়িয়ে গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নকে সামলানো এই রথি ওয়ান ডে ক্রিকেটে ৫৫ জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প আউট করেছেন।

মইন খান

মইন খান

পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মইন খান ১৯৯০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন। ওয়ান ডে ক্রিকেটে ৭৩ জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প আউট করেছেন মইন। ৫০ ওভারের ক্রিকেটে উইকেটের পিছনে দাঁড়িয়ে ২১৪টি ক্যাচও নিয়েছেন তিনি।

রমেশ কালুভিতারানা

রমেশ কালুভিতারানা

শ্রীলঙ্কাকে ১৯৯৬-র বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূ্র্ণ ভূমিকা নেওয়া রমেশ কালুভিতারানা বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষকের একজন। ওয়ান ডে ক্রিকেটে তিনি ৭৫ জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প আউট করেছেন। ১৩১টি ক্যাচ রয়েছে রমেশের ঝুলিতে।

কুমার সাঙ্গাকারা

কুমার সাঙ্গাকারা

১৫ বছর ধরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করা কুমার সাঙ্গাকারাকে বিশ্বের অন্যতম সেরা ওয়ান ডে ক্রিকেটার হিসেবে গণ্য করা হয়। দেশের হয়ে ৪০৪টি ওয়ান ডে ম্যাচে ৯৯ জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প করার পাশাপাশি ৩৮৩টি ক্যাচ নিয়েছেন সাঙ্গা।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

ভারত তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এবং উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি, তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন। এখনও পর্যন্ত ভারতের হয়ে ৩৫০টি ওয়ান ডে ম্যাচ খেলে ১২৩ জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প করেছেন মাহি। উইকেটের পিছনে দাঁড়িয়ে ৩২১টি ক্যাচ নিয়েছেন এই ভারতীয় লেজেন্ড।

বিশ্ব ক্রিকেট শাসনের জন্য আইসিসির চেয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই কেন সেরা মনে করলেন প্রাক্তন অধিনায়ক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, May 21, 2020, 18:22 [IST]
Other articles published on May 21, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+