
গুরুত্বপূর্ণ টস
সিরিজে পিছিয়ে চাপে থাকা অস্ট্রেলিয়াকে টসে জিতে ব্য়াট করার জন্য আমন্ত্রণ করেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক।

ভয়ঙ্কর ব্রড
মেঘলা ট্রেন্টব্রিজ বরাবারই বোলিং সহায়ক। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বল হাতে সেদিন আগুন ঝরান স্টুয়ার্ট ব্রড। ১৫ রানে ৮ উইকেট নিয়ে একাই অজি ইনিংসকে শেষ করে দেন ব্রিটিশ ফাস্ট বোলার। এটাই এখনও পর্যন্ত তাঁর জীবনের সেরা স্পেল। প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

ব্যাটে ইংল্যান্ড
জবাবে ব্যাট করতে নেমে অনবদ্য ১৩০ রান করেন জো রুট। ৯ উইকেট হারিয়ে ৩৯১ রানের মাথায় ইনিংস ডিক্লিয়ার করে ইংল্যান্ড।

অজিদের দ্বিতীয় ইনিংস
দ্বিতীয় ইনিংসে ৩৩১ তাড়া করতে নেমে ২৫৩ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। ওই ইনিংসে ৬ উইকেট নেন ইংল্যান্ডের বেন স্টোকস। ম্যাচ এক ইনিংস ও ৭৮ রানে হারে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে আরও একবার অ্যাসেজ সিরিজ জিতে নেন ইংরেজরা।


Click it and Unblock the Notifications

















