'ফোর্বস ইন্ডিয়া'-র ধনী সেলিব্রিটিদের তালিকা: বলিউড তারকাদেরও পিছনে ফেললেন বিরাট

মাঠের মতো, মাঠের বাইরেও সময়টা খুব ভাল যাচ্ছে বিরাট কোহলির। ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিন সম্প্রতি ভারতের ধনী সেলিব্রিটিদের এক তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে আয়ের নিরিখে বলিউড তারকাদেরও পিছনে ফেলে দিয়েছেন বিরাট। তালিকায় তাঁর আগে একমাত্র আছেন সলমান খান।

২০১৭ -এর তুলনায় বিরাটের এই বছরের আয় বৃদ্ধি তাক লাগিয়ে দেওয়ার মতো। তবে সবচেয়ে বেড়েছে হার্দিক পাণ্ডিয়ার আয়। এছাড়াও বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের নাম রয়েছে এই তালিকায়। এমনকী যাঁরা নিয়মিত টি২০আই দলের প্রথম একাদশেও সুযোগ পান না তাঁরাও জায়গা করে নিয়েছেন ভারতের ধনীতম সেলিব্রিটিদের লিস্টে।

বিরাট কোহলি

বিরাট কোহলি

কোহলির বর্তমান বাৎসরিক আয় ২২৮.০৯ কোটি টাকা। ২০১৭ সালের থেকে বেড়েছে ১১৬.৫৩ শতাংশ! গত বছর এই তালিকায় বিরাট ছিলেন তিন নম্বরে। তাঁর পিছনেই আছেন বলিউড তারকা অক্ষয় কুমার (আয় ১৮৫ কোটি)।

সালমান খান

সালমান খান

এই মরযাদাপূর্ণ তালিকায় এইবছর প্রথম স্থানে আছেন সল্লু মিয়া। তাঁর এই বছরের আয় ২৫৩.২৫ কোটি টাকা। এই নিয়ে পর পর তিনবার তিনি এই তালিকায় শীর্ষে রয়েছেন। এই বছর রিলিজ করেছে রেস ৩ ও টাইগার জিন্দা হ্য়ায়-এর মতো তাঁর সুপার ডুপার হিট ছবি। এছাড়া টিভি আপিয়ারেন্স ও বিজ্ঞাপন থেকে আয় তো আছেই। কাজেই তিনিই এই তালিকার প্রথমে থাকবেন, তাতে আশ্চর্যের কিছু নেই।

এবারই প্রথম

এবারই প্রথম

এই তালিকায় ক্রিকেটার হিসাবে এবারই প্রথম স্থান পেয়েছেন জসপ্রিত বুমরা ও মনীশ পাণ্ডে। ১৬.৪২ কোটি টাকা আয় নিয়ে বুমরা এই তালিকায় ৬০তম স্থানে রয়েছেন। আর মনীশের আয় ১৩.০৮ কোটি। তিনি রয়েছেন ৭৭তম স্থানে। দুজনেরই আয়ের প্রধান উৎস আইপিএল ও বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি।

সবচেয়ে উন্নতি

সবচেয়ে উন্নতি

ক্রীড়া জগতের সেলিব্রিটিদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছেন হার্দিক পাণ্ডিয়া। ২০১৭ সালে যেখানে তাঁণর আয় ছিল মাত্র ৩.০৪ কোটি টাকা, সেখানে এই বছর তাঁর আয় দাঁড়িয়েছে ২৮.৪৬ কোটি টাকা. শতাংশের হিসাবে আয় বেড়েছে ৮৩৬.১৮ শতাংশ! একলাফে অনেকটা আয় বেড়েছে ভুবনেশ্বর কুমারেরও। ২.৫৩ কোটি টাকা থেকে এই বছর ভুবির আয় ৫৮২.২১ শতাংশ বেড়ে হয়েছে ১৭.২৬ কোটি টাকা। দুই সতীর্থর সঙ্গে হাত মিলিয়েছেন ভারতীয় টেস্ট ওপেনার কেএল রাহুলও। ৩০৭.৯২ শতাংশ বেড়ে তাঁর আয় ৪.০৪ কোটি টাকা থেকে হয়েছে ১৬.৪৮ কোটি টাকা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 5, 2018, 16:53 [IST]
Other articles published on Dec 5, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+