
ভয়াবহ করোনা ভাইরাস
বিশ্বব্যাপী ৭২ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। ভারত দুই লক্ষ ষাট হাজারেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজার মানুষের।

পশ্চিমবঙ্গে করোনার প্রভাব
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় আট হাজারে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৩৮৩ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যগুলির মধ্যে অষ্টম স্থানে রয়েছে বাংলা। তা সত্ত্বেও এ রাজ্যে লকডাউনের নিয়ম শিথিল করে দেওয়া হয়েছে। কার্যত স্বাভাবিক করে দেওয়া হয়েছে জনজীবন।

করোনা আক্রান্ত সাগরময়
পেট খারাপের সমস্যা নিয়ে প্রথমে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রঞ্জিজয়ী বাংলা দলের ক্রিকেটার সাগরময় সেন শর্মার স্ত্রী। টেস্টের পর জানা যায়, প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী করোনা আক্রান্ত। স্ত্রীর থেকে মারণ ভাইরাসে আক্রান্ত হন সাগরময় সেন শর্মাও। প্রথমে তাঁকে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ২৯ মে প্রাক্তন ক্রিকেটারকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মৃত্যুর সঙ্গে লড়াই
প্রায় দশ দিন হাসপাতালে ভর্তি ছিলেন সিএবি নির্বাচক সাগরময় সেন শর্মা। প্রতিদিন তাঁকে পঁচিশ থেকে তিরিশটি ইনজেকশন দেওয়া হয়েছে। আপাতত তাঁকে এক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন ডাক্তাররা। এরপর বাড়ির বাইরে বেরোতে হলে সাগরময় সেন শর্মাকে পুলিশের অনুমতি নিতে হবে।


Click it and Unblock the Notifications



















