ফের কবে মাঠে নামবেন নেইমার অ্যান্ড কং, কী বললেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের প্রভাব এতটাই প্রসারিত হয়েছে যে এই মুহূর্তে ফ্রান্সে ফুটবল শুরু করা কার্যত অসম্ভব বলে জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্র বিশ্বের অন্যতম প্রাচীন ফ্রেঞ্চ লিগ বা লিগ ওয়ান ফের কবে থেকে শুরু হবে, তা নিয়ে প্রধানমন্ত্রী এডোউয়ার্ড ফিলিপে-র ভবিষ্যতবাণীতে সিঁদুরে মেঘ দেখছেন ফুটবল প্রেমীরা।

ভয়াবহ করোনা ভাইরাস

ভয়াবহ করোনা ভাইরাস

বিশ্বব্যাপী প্রায় ৩১ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ২ লক্ষ ১২ হাজজার ছাড়িয়ে গিয়েছে। কেবল ফ্রান্সে দেড় লক্ষেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩ হাজারেরও বেশি মানুষের। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় ফ্রান্সে লকডাউন জারি করা হয়েছে।

স্থগিত ফুটবল

স্থগিত ফুটবল

করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় প্রথমে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট লিগ ওয়ান। ফ্রান্সে বন্ধ করে দেওয়া হয়েছিল অন্যান্য ফুটবল টুর্নামেন্টও। ফের কবে নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপের খেলা প্রত্যক্ষ করা যাবে, তা নিয়ে ফুটবল প্রেমীদের মনে আগ্রহ তৈরি হয়েছিল।

সেপ্টেম্বরের আগে নয়

সেপ্টেম্বরের আগে নয়

মঙ্গলবার এক বিবৃতি জারি করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডোউয়ার্ড ফিলিপে। তিনি জানিয়েছেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে দেশে আপাতত ফুটবল বন্ধই রাখা হবে। আগামী সেপ্টেম্বরের আগে খেলা শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী।

স্থগিত লা লিগাও

স্থগিত লা লিগাও

অন্যদিকে ফুটবল প্রেমীদের জন্য দুঃসংবাদ শুনিয়েছেন স্পেনের স্বাস্থ্য মন্ত্রী সালভাদোর ইলা। বলেছেন, আগামী গ্রীষ্ম অর্থাৎ জুনের আগে সেদেশে কোনও ভাবে ফুটবল শুরু করা যাবে না। এর অর্থ লিওনেল মেসি, আন্টোনিও গ্রিজম্যান ও সার্জিও রামোসদের লড়াই দেখতে আরও অনেকটা অপেক্ষা করতে হবে ফুটবল প্রেমীদের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 28, 2020, 21:30 [IST]
Other articles published on Apr 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+