আইপিএলে নয়, করোনা পরবর্তী সময়ে এই লিগে ভেল্কি দেখাবেন ৪৮ বছরের ক্রিকেটার

இந்தியா வேண்டுமென்றே 2 போட்டிகளில் தோற்கும்.. பாக். முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইপিএল, ঠিক এক মাস আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ঢাকে কাঠি। ১৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। টি-২০ ক্রিকটের এই লিগে এবছর এক ঝাঁক ক্রিকেটারদের উপর নজরে থাকবে। এর মাঝেই আকর্ষণের কেন্দ্রে ৪৮ বছর বয়সী স্পিনার। আইপিএলে নয়, করোনা পরবর্তী সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৪৮ এর এই স্পিনারকে দেখা যাবে। একনজরে এবার সিপিএলে যে পাঁচ ক্রিকেটার আকর্ষণের কেন্দ্রে জেনে নেওয়া যাক।

ক্রিস লিন

ক্রিস লিন

টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার ধুঁয়াধার ব্যাটসম্যান ক্রিস লিনের দারুণ সুনাম রয়েছে। আইপিএলে কেকেআরের হয়ে খেলছেন লিন। এবছর দল বদলে মুম্বইয়ে গিয়েছেন অজি ডানহাতি। সব কিছু ঠিকঠাক থাকলে এতদিনে আইপিএল খেলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে নামতেন লিন। করোনাকালে অবশ্য উল্টোটা হচ্ছে। সেই কারণে মুম্বই দলে লিন কেমন পারফর্ম্যান্স করতে পারেন তাঁর সিপিএল পারফর্ম্যান্সে একটা আঁচ পাওয়া যেতে পারে। সেন্ট কিংস অ্যান্ড নেভিস প্যাট্রিওটস দলে খেলেন ক্রিস লিন।

ওসানে থমাস

ওসানে থমাস

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা থালাওয়াস দলের ওসানে থমাসের দিকে নজর থাকবে। এবছর যে পাঁচ ক্রিকেটারকে থালাওয়াস দল রিটেন করেছে তাঁর মধ্যে ওসানের নাম রয়েছে। ২০১৭ সালে সিপিএলে অভিষেক, এরপর ২০১৮ সালে মরসুমে ১৮ উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। গত বছর গাড়ি দুর্ঘটনার কারণে থমাস গুরুতর অসুস্থ হন। প্রত্যাবর্তনের পর পুরনো মেজাজ ধরে রেখে সিপিএল জমিয়ে দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

জেসন হোল্ডার

জেসন হোল্ডার

ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের টেস্ট অধিনায়ক হোল্ডার। সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে বল হাতে জ্বলে উঠেছেন। পিসিএলে এবার বার্বাডোস ত্রিডেন্টস দলের হয়ে জ্বলে উঠতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

রস টেলার

রস টেলার

গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স দলে খেলেন টেলার। গত বছর সিপিএল থেকে বিশ্রাম নেওয়ার পর ক্যারিবিয়ান লিগে ফিরছেন টেলার। ডানহাতি অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার কেমন পারফর্ম্যান্স করেন সেটাই এখন দেখার।

প্রবীণ তাম্বে

প্রবীণ তাম্বে

৪৮ বছর বয়সী অভিজ্ঞ স্পিনার প্রবীণ তাম্বে শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স দলে রয়েছেন। লিগের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার তাম্বে। ২০১৩ ও ২০১৫ সালে আইপিএলে খেলেছেন। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এটাই তাম্বের প্রথম মরসুম। তাম্বে অভিষেক মরসুম স্মরণীয় করে রাখতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

সিপিএল ২০২০ : টুর্নামেন্টের এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের ক্রমতালিকা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 12, 2020, 18:41 [IST]
Other articles published on Aug 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+