সচিন থেকে বিরাট, মায়েদের জন্য বিশেষ বার্তা আবেগতাড়িত ক্রীড়া ব্যক্তিত্বদের

মাতৃ দিবসে আবেগতাড়িত হয়ে পড়লেন দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা। মায়েদের বিশেষ বার্তা দিতে কোনও কসুর করলেন না মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তালিকা রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ থেকে সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেও।

সচিন তেন্ডুলকর

অতি খুদে সচিন তেন্ডুলকরকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাঁর মা। মাতৃ দিবসে সেই ছবি টুইটারে পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার। সবকিছুর জন্য মা-কে ধন্যবাদও জানিয়েছেন সচিন।

বিরাট কোহলি

মাতৃ দিবসে নিজের মায়ের প্রতি ভালোবাসা জ্ঞাপন করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টুইটারে মায়ের সঙ্গে নিজের

রবি শাস্ত্রী

টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী এই বিশেষ দিনে মায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। সন্তানদের কথা ভেবে আত্মত্যাগ ও নিঃস্বার্থ লড়াইয়ের প্রসঙ্গ টেনে পৃথিবীর সব মা-কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রশিক্ষক।

অজিঙ্ক রাহানে

বিশেষ দিনে মায়ের সঙ্গে নিজের এবং নিজের সন্তানের সঙ্গে তাঁর স্ত্রীর ছবি পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। তাঁর জীবনে প্রভাব বিস্তার করা দুই নারীকেই শুভেচ্ছা জানিয়েছেন রাহানে।

মায়াঙ্ক আগরওয়াল

শৈশবে মায়ের কোলে থাকা অবস্থার এক ছবি টুইটারে পোস্ট করেছেন ভারতীয় টেস্ট দলের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। এই বিশেষ দিনে নিজের মা-র প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন মায়াঙ্ক। বলেছেন, মা-কে ছাড়া সন্তানদের জীবন অন্ধকার।

যুজবেন্দ্র চাহাল

মায়ের কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন, এমন ছবি টুইটারে পোস্ট করেছেন যুজবেন্দ্র চাহল। লিখেছেন, মায়ের ভালোবাসার থেকে মহান এ পৃথিবীতে আর কিছু হতে পারে না।

সাইনা নেহওয়াল

ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল বলেছেন, মায়ের ভালোবাসা এবং আশীর্বাদ তিনি সর্বদা অনুভব করেছেন। এই বিশেষ দিনে মা-কে শুভেচ্ছাও জানিয়েছেন হায়দরাবাদি শাটলার।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

৪টেয় উঠে মা আলু পরোটা করে দিতেন! মায়ের মতো কেউ হয় না,মাতৃদিবসে আর কী কী বললেন সেহওয়াগ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 10, 2020, 13:41 [IST]
Other articles published on May 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+