সৌরভ থেকে বিরাট, ৪৭তম জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসলেন 'সচিন... সচিন...'

সচিন... সচিন....! বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, ৪৭তম জন্মদিনে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে শুভেচ্ছা জানাতে কেউই কোনও কার্পণ্য করলেন না। কে কী বললেন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

সৌরভ গঙ্গোপাধ্যায়

প্রাক্তন সতীর্থ তথা ওপেনিং পার্টনার সচিন রমেশ তেন্ডুলকরকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মাস্টার ব্লাস্টারের সুস্থ ও আনন্দময় জীবন কামনা করেছেন মহারাজ।

বিরাট কোহলি

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সচিন তেন্ডুলকরকে বহু মানুষের অনুপ্রেরণা বলে আখ্যা দিয়েছেন। আগামী বছরের ভালো কাটুক, মাস্টার ব্লাস্টারকে এমনই শুভেচ্ছা দিয়েছেন ভিকে।

রবি শাস্ত্রী

সচিন তেন্ডুলকরকে 'বসম্যান' বলে আখ্যা দিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। বিশ্ব ক্রিকেটে মাস্টার ব্লাস্টারের অবদান অমর বলে মনে করেন শাস্ত্রী।

যুবরাজ সিং

সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর এক মজার ছবি পোস্ট করেছেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিং। মাস্টার ব্লাস্টার যেভাবে হাসি মুখে কোটি কোটি মানুষের মন জয় করেছেন, তিনি সেভাবেই আনন্দে থাকুন বলে শুভেচ্ছা জানিয়েছেন যুবি।

রবিচন্দ্রণ অশ্বিন

'সচিন সচিন' শব্দ এখনও কানে বাজে রবিচন্দ্রণ অশ্বিনের। চিপকে মাস্টার ব্লাস্টারের ১০০তম শতরান করার মুহূর্তও আরও একবার স্মরণ টিম ইন্ডিয়ার স্পিনার।

মুম্বই ইন্ডিয়ান্স

সচিন তেন্ডুলকরকে ৪৭তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন আইপিএল ক্লাব মুম্বই ইন্ডিয়ান্স। তাদের কথায়, মাস্টার ব্লাস্টারের সঙ্গে জুড়ে থাকা ইতিহাস ফিরে আসে বারবার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 24, 2020, 11:52 [IST]
Other articles published on Apr 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+