
গ্রেগ চ্যাপেল যুগের অবসান
অজি কিংবদন্তি গ্রেগ চ্যাপেলের কোচিংয়ে ২০০৭ সালের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল ভারত। টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমের অবস্থা ছিল গুরু-গম্ভীর। রাতারাতি পাল্টে যাওয়া ব্যাটিং অর্ডার এবং রণনীতি নিয়ে খুশি ছিলেন না ক্রিকেটাররা। হতাশায় ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

কার্স্টেনের আগমন
২০০৮ সালে কোচ হিসেবে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব হাতে তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি গ্যারি কার্স্টেন। নিজের অভিজ্ঞতা থেকে তিনি জানিয়েছেন, সেই সময় ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুমরে পরিস্থিতি সত্যিই খুব গম্ভীর ছিল। আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাইছিলেন না সচিন তেন্ডুলকর। পছন্দের ব্যাটিং পজিশন হারিয়ে লিটল মাস্টার হতাশ হয়ে পড়েছিলেন বলেও জানিয়েছেন গ্যারি কার্স্টেন।

পরিবেশ তৈরি করা হয়েছিল
গ্যারি কার্স্টেন জানিয়েছেন, কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে তিনি আলাদা করে কথা বলেছিলেন। ২০১১ বিশ্বকাপের জন্য লিটল মাস্টার ভারতীয় দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা তাঁকে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন গ্যারি। একই সঙ্গে ভারতীয় ড্রেসিং রুমে সচিনকে নিঃশ্বাস নেওয়ার জন্য তিনি উপযুক্ত পরিবেশ তৈরি করেছিলেন বলে জানিয়েছেন কার্স্টেন। মাস্টার ব্লাস্টারকে তাঁর ব্যাটিং পজিশনে ফিরিয়ে নিয়ে যেতেই সাফল্য ধরা দিয়েছিল বলে জানিয়েছেন ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচ।

সফল সচিন
গ্যারি কার্স্টেন জানিয়েছেন, ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে ১৮টি আন্তর্জাতিক শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ে মাস্টার ব্লাস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে জানিয়েছেন গ্যারি।


Click it and Unblock the Notifications
৬ মাসের ব্যবধানে হতে পারে দুবার আইপিএল, ফ্যানেদের জন্য ভবিষ্যদ্বাণী

















