
ইমরানের শরণে দানিশ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে লেখা এক চিঠিতে সে দেশের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়া বলেছেন, নির্বাসনে তাঁর জীবন ভালো ভাবে কাটছে না। পাকিস্তান দলের অন্যান্য ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মেটাতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাঁর ক্ষেত্রে তা পুরোপুরি স্তব্ধ বলে জানিয়েছেন দানিশ। এও বলেছেন যে পাকিস্তানের জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলতে পারাটা তাঁর কাছে সম্মানজনক। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও সেদেশের প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট প্রশাসক অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছেন এই প্রাক্তন লেগ স্পিনার।

শোয়েব আখতারের বক্তব্য
পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়ার পাশে দাঁড়িয় সে দেশের প্রাক্তন লেজেন্ড শোয়েব আখতার। বলেছেন, সংখ্যালঘু বলে পাকিস্তান ক্রিকেট দলের ড্রেসিংরুমে দানিশ কানেরিয়ার সঙ্গে অন্য কোনও ক্রিকেটার খেতে চাইতেন না। ভালো পারফরম্যান্স দেওয়া সত্ত্বেও দানিশ বরাবার অবহেলার স্বীকার হয়েছেন বলেও জানিয়েছেন শোয়েব। সেই সংখ্যালঘু ক্রিকেটারই ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট জয়ে বড় ভূমিকা নেন বলে স্মরণ করিয়েছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।
|
লজ্জাজনক
স্পট ফিক্সিং কাণ্ডে ক্রিকেট থেকে নির্বাসনে থাকা দানিশ কানেরিয়াকে পাকিস্তান ক্রিকেট দলে যে যে প্রতিবন্ধকতার মধ্যে খেলতে হয়েছে, তা লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন গৌতম গম্ভীর। তাঁর আক্ষেপ, যে দেশের প্রধানমন্ত্রী প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক, সে দেশের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। আদতে এভাবে পাকিস্তানের আসল মুখ আরও একবার বেরিয়ে এসেছে বলেই মনে করেন গম্ভীর। দাবি করেছেন, ভারতীয় ক্রিকেট দলে সংখ্যালঘু ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণ করা হয় না। মহম্মদ আজহারউদ্দিনের মতো ব্যক্তিত্ব দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব সামলেছেন বলেও স্মরণ করিয়েছেন গাউতি।

মদনলালের বক্তব্য
পাকিস্তান ক্রিকেট দল সেদেশের সংখ্যালঘু লেগ স্পিনার দানিশ কানেরিয়ার সঙ্গে যে আচরণ করেছে, ভারতীয় দলে তেমন ঘটনা ঘটে না বলে দাবি করেছেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য মদনলাল। এখন বিতর্ক ভুলে কানেরিয়াকে সাহায্য করা উচিত বলেও মনে করেন ভারতের এই প্রাক্তনী।


Click it and Unblock the Notifications



















