আন্তর্জাতিক বাম-হাতি দিবসে আইপিএল সেরা বাঁ-হাতি ব্যাটসম্যানদের তালিকা

இவரு வர்ணனை தான் சரியில்ல..! சஞ்சய் மஞ்சரேக்கர் மீது புகார்

করোনা ভাইরাসের আবহে আইপিএল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সেই উন্মাদনার মধ্যে আন্তর্জাতিক বাঁ-হাতি দিবসে আইপিএল সেরা বাম হাতি ব্যাটসম্যানদের তালিকা এক নজরে দেখে নেওয়া যাক।

সুরেশ রায়না

সুরেশ রায়না

আইপিএলে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক সুরেশ রায়না বাঁ-হাতি ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন। টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত লায়ন্সের জার্সিতে ১৯৩টি ম্যাচ খেলে ৫৩৬৮ রান করেছেন রায়না। তাতে একটি শতরানও (অপরাজিত ১০০) সামিল রয়েছে।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয় ওপেনার এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। আইপিএলে এখনও পর্যন্ত ১২৬টি ম্যাচ খেলে ৪৭০৬ রান করেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। টুর্নামেন্টে ৪টি শতরান রয়েছেন অজি ব্যাটসম্যানের। সর্বোচ্চ স্কোর ১২৬।

শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান

আইপিএল সেরা বাঁ-হাতি ব্যাটসম্যানদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। টুর্নামেন্টে ১৫৯টি ম্যাচ খেলে ৪৫৭৯ রান করেছেন গব্বর। আইপিএলে ধাওয়ানের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৭।

ক্রিস গেইল

ক্রিস গেইল

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল আইপিএলে ১২৫টি ম্যাচ খেলে ৪৪৮৪ রান করেছেন। তালিকার চতুর্থ স্থানে অবস্থান করা ক্যারিবিয়ান তারকা টুর্নামেন্টে ৬টি শতরান করেছেন, যা সর্বাধিক। আইপিএলে গেইলের সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৭৫।

গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর

কলকাতা নাইট রাইডার্সকে দুই বার আইপিএল চ্যাম্পিয়ন করা গৌতম গম্ভীর টুর্নামেন্ট সেরা বাঁ-হাতি ব্যাটসম্যানদের তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন। আইপিএলে ১৫৪টি ম্যাচ খেলে ৪২১৭ রান করেছেন গৌতি। সর্বোচ্চ স্কোর ৯৩।

৫ দিন পর শুরু টি-২০'র মহাযজ্ঞ, একনজরে গতবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলের পরিসংখ্যান

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 13, 2020, 17:18 [IST]
Other articles published on Aug 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+