
সৌরভ বনাম ধোনি
টেস্টে এগিয়ে থাকলেও ওয়ান ডে ক্রিকেটে কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় যে অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন, তা মেনে নিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরও। ট্রফির জয়ের নিরিখে মহারাজের থেকে এমএস এগিয়ে রয়েছেন বলে মনে করেন গৌতি। উল্লেখ্য বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের রেকর্ড রয়েছে ধোনির ঝুলিতে।

অধিনায়ক সৌরভের পরিসংখ্যান
ভারতীয় ক্রিকেট দলকে ১৪৬টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৭৬টি ম্যাচে জয় হাসিল করেছে ভারত। ৬৫টি ম্যাচে হার হজম করতে হয়েছে দাদার টিম ইন্ডিয়াকে। ২০০২ ন্যাটওয়েস্ট ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি (যুগ্ম বিজয়ী) তাতে সামিল রয়েছে।

অধিনায়ক ধোনির পরিসংখ্যান
টিম ইন্ডিয়াকে ২০০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমএস ধোনি। ১১০টি ম্যাচে জয় হাসিল করেছে মাহির ভারত। ৭৪টি ম্যাচে হার হজম করতে হয়েছে।

উত্তরাধিকার
গৌতম গম্ভীরের কথায়, জহুরির চোখ ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। মহারাজের নেতৃত্বেই জাতীয় দলে যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগ, জাহির খান সহ একাধিক কিংবদন্তি ক্রিকেটারের আবির্ভাব ঘটেছিল, যাঁরা দেশকে ২০০৭ সালের টি-টোয়েন্টি ও ২০১১ সালের বিশ্বকাপ দিয়েছিলেন। গ্রেট মহেন্দ্র সিং ধোনিও যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে তৈরি, তাও স্মরণ করিয়েছেন গৌতি। সে তুলনায় এমএস ধোনির রাজত্বে বিকশিত হওয়া ক্রিকেটারদের থেকে ওজন ততটা বেশি নয় বলে দাবি করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।


Click it and Unblock the Notifications
সৌরভ বনাম ধোনি, প্রতিভা নির্বাচনে কাকে এগিয়ে রাখলেন গম্ভীর


















