
গম্ভীর যা বললেন
গম্ভীর বলেছেন, 'রাহুলের ব্যাটিং প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই। ওপেনিং থেকে মিডল অর্ডারে একাধিক পসিজনে ব্যাটিং করতে সক্ষম। কিন্তু পন্থকে নিয়েও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে।এভাবে কিপিং থেকে হঠাৎ করে বাদ পড়তে হলে ওর আত্মবিশ্বাস ধাক্কা খাবে। ম্যানেজমেন্টকে পুরো বিষয়টা দারুণভাবে হ্যান্ডেল করতে হবে।'
|
একনজরে রাহুলের ব্য়াটিং
সাম্প্রতিক সময়ে ব্য়াটে দারুণ ছন্দের লোকেশ রাহুল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ ব্যাটে ধারাবাহিকভাবে রাহুল রান পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে ১০২, তৃতীয় ম্যাচে ৭৭, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৪৫, তৃতীয় ম্যাচে ৫৪ রান করেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪৭ ও দ্বিতীয় ম্যাচে ৮০ রান হাঁকান।

পন্থের ব্যাটিং
অন্যদিকে চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৭১ রান করে হাঁকান। এই ইনিংস বাদ দিলে সাম্প্রতিক সময় পন্থের ব্যাটে কোনও বড় রান নেই।


Click it and Unblock the Notifications



















