বিদেশে জয়ের পথ দেখিয়েছিলেন সৌরভ, বিরাটের মন্তব্যের সঙ্গে একমত গৌতম গম্ভীর

অধিনায়ক সৌরভের হাত ধরে বিদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দল জিততে শিখেছে। তাঁর উত্তরসূরি হিসেবে সেই ধারাবাহিকতাই দেখিয়ে যাবেন বিরাট। পিঙ্ক টেস্টের পর ইডেনে দাঁড়িয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই বলেছিলেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। যার পর লেগে গিয়েছে বিরাট-গাভাসকরের। এবার এই নিয়ে বিরাটের পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর।

গম্ভীর কী বলেছেন

গম্ভীর কী বলেছেন

বিরাটের এক সময়ের ক্রিকেট সতীর্থ ও দেশকে দুবার (টি-টোয়েন্টি ও পঞ্চাশ ওভারের) বিশ্বকাপ দেওয়া ক্রিকেটার বলেছেন, 'বিরাটের ভাবনায় কোনও ভুল নেই। সৌরভের আগেও বিদেশের মাটিতে বিভিন্ন অধিনায়ক টেস্টে দাপট দেখিয়েছেন।তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে বিদেশের মাটিতে জেতার খিদে শিখেছে ভারত। সেটা আগে দেখা যেত না। দাদার হাত ধরেই বিদেশে চ্যালঞ্জে দিতে শিখেছে ভারতীয় দল। সৌরভ সেই সময় বিদেশের মাটিতে ভারতীয় দলের পারফর্ম্যান্সকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, বিরাট সেটাই বহন করে নিয়ে যাচ্ছে। '

গাভাসকর কী বলেছেন

গাভাসকর কী বলেছেন

পিঙ্ক বল টেস্ট শেষে, সৌরভই ভারতকে বিদেশের মাটিতে জিততে শিখিয়েছিল বিরাটের এই বক্তব্যের ঘোর বিরোধীতা করেছেন গাভাসকর। প্রাক্তন কিংবদন্তি এই ক্রিকেটারের মতে, সৌরভের আগেও ভারত অন্য অধিনায়কদের নেতৃত্বে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে।

 দশক অনুযায়ী বিদেশে টেস্ট জয়ের রেকর্ড

দশক অনুযায়ী বিদেশে টেস্ট জয়ের রেকর্ড

৭০ এর দশকে বিদেশে ৬৪ টেস্ট খেলে ১৭টি জয়, ২৮টি ড্র ও ১৯টি টেস্ট হেরেছে ভারত। ৮০ এর দশকে ৮১ টেস্ট খেলে ১১টি জয়, ৪৭টি ড্র ও ২১টি হার ও একটি ম্যাচ টাই হয়। ৯০ এর দশকে এরপর ৬৯ টেস্ট ম্যাচ খেলে ১৮টি জয়, ৩১টি ড্র ও ২০টি হার ভারতের। সেখানে ২০০০ থেকে ২০১০ এর মধ্যে ১০৩টি ম্যাচ খেলে ৪০টি জয়, ৩৬টি ড্র ও ২৭টি হার ভারতের। অন্যদিকে ২০১০ এর পর ধোনি ও কোহলির অধিনায়কত্বে ১০৭ ম্যাচ খেলে ৫৬টি জয়, ২২টি ড্র ও ২৯টি হার ভারতের।

বিদেশে সৌরভের টেস্ট জয়ের কীর্তি

বিদেশে সৌরভের টেস্ট জয়ের কীর্তি

অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে ২৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে ভারতকে ১১ ম্যাচে জয়ী করেছিলেন সৌরভ। সেখানে সেপ্টেম্বরে ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজেকে ২ টেস্টে হারিয়ে বিদেশের মাটিতে ২৭ টেস্টে ১৩টি জয়ের নজির গড়েছেন বিরাট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 27, 2019, 12:16 [IST]
Other articles published on Nov 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+