
বিরাট কোহলির কেরিয়ার
ভারতীয় দলের হয়ে ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিন ফর্ম্যাটেই বিরাটের ব্যাটিং গড় পঞ্চাশের বেশি। তবে টি-টোয়েন্টি এখনও পর্যন্ত শতরান পাননি টিম ইন্ডিয়ার অধিনায়ক।

রোহিত শর্মার কেরিয়ার
ভারতের হয়ে ৩২টি টেস্ট, ২২৪টি ওয়ান ডে ও ১০৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রোহিত শর্মা তিন ফর্ম্যাটে যথাক্রমে ২১৪১, ৯১১৫ ও ২৭৭৩ রান করেছেন। তিন ফর্ম্যাট মোট ৩৯টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর। ওয়ান ডে-তে তিনটি দ্বিশতরানের পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চারটি শতরান রয়েছে রোহিত শর্মার।

বিরাট বনাম রোহিত
পরিসংখ্যানের নিরিখে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি যে সহ অধিনায়ক রোহিত শর্মার থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন বলা চলে। ওয়ান ডে-তে আর সাতটি শতরান করলেই ক্রিকেটের ইশ্বর সচিন তেন্ডুলকরকে টপকে যাবেন বিরাট। ধারাবাহিকতাই তাঁর প্রধান অস্ত্র। অন্যদিকে জীবনের সেরা ফর্মে থাকা রোহিত শর্মা শুরুর দিকে ধারাবাহিক ফর্ম দেখাতে পারলে হয়তো বিরাট কোহলিকে কাঁটায় কাঁটায় টক্কর দিতে পারতেন।

কী বললেন গম্ভীর
পরিসংখ্যান যাই বলুক, সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তে রোহিত শর্মার মতো প্রভাবশালী ব্যাটসম্যান বিশ্বে নেই বলেই দাবি করেছেন দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। তাঁর কথায়, সাদা বলের ফর্ম্যাটে প্রভাব বিস্তার করাটাই মোদ্দা কথা। সেদিক থেকে রোহিত শর্মা, সতীর্থ বিরাট কোহলির থেকে এগিয়ে রয়েছেন বলে মনে করেন ২০১১-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য। গম্ভীরের কথায়, রোহিত একমাত্র ক্রিকেটার, যাঁর ঝুলিতে তিনটি ওয়ান ডে দ্বিশতরান রয়েছে। বিশ্বকাপে ৫টি শতরান করার রেকর্ডও বিশ্বের অন্য কোনও ব্যাটসম্যানের নেই বলে জানিয়েছেন গাউতি।


Click it and Unblock the Notifications
করোনা লকডাউনের মাঝে ফ্যানের স্বপ্নপূরণ করলেন সুনীল ছেত্রী! কীভাবে?


















