বিসিসিআই-র কাছে ডিডিসিএ-র বিরুদ্ধে পদক্ষেপের আবেদন গম্ভীরের

দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় দুই পক্ষের নজিরবিহীন হাতাহাতির ঘটনায় স্তম্ভিত গোটা দেশ তথা ক্রিকেট মহল। ঘটনায় ক্ষিপ্ত হয়েছেন দিল্লি তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ঘটনাকে নিন্দাজনক বলে আখ্যা দিয়ে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন গাউতি।

রবিবার দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ-র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ, সভা চলাকালীন সংস্থার যুগ্ম সচিব রঞ্জন মানচান্দাকে থাপ্পড় মারেন বিপক্ষ শিবিরের মাকসুদ আলম। এরপরেই দুই পক্ষের মধ্যে প্রকাশ্য সভায় হাতাহাতি শুরু। এর জেরে বন্ধ হয়ে যায় সভা। ঘটনাটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেউ বা কারা। সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তা দেখে স্তম্ভিত হয়েছে দেশের ক্রিকেট মহল।

ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন দিল্লি তথা ভারতের প্রাক্তন বাঁ-হাতি ওপেনার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ঘটনায় ক্ষুব্ধ গাউতি এ ব্যাপারে বিসিসিআই-র দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বর্তমান পদাধিকারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য আবেদন জানিয়েছেন গম্ভীর। ডিডিসিএ-তে নতুন করে নির্বাচন আয়োজন করার দাবিও তুলেছেন ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য।

একটা সূত্রের তরফে দাবি করা হয়েছে, ডিডিসিএ-র মাথায় বসতে চান গৌতম গম্ভীর। তিনি নাকি ঘনিষ্ঠ মহলে তেমন ইচ্ছার কথা জানিয়েওছেন। ডিডিসিএ-তে হাতাহাতির তীব্র নিন্দা করেছেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য মদন লাল। তিনি ক্রিকেটের সুস্থতা চেয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, December 30, 2019, 12:01 [IST]
Other articles published on Dec 30, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+