ধোনিকে কুর্ণিশ জানালেন, তবে সেনায় সাম্মানিক পদ তুলে দেওয়ার দাবি গম্ভীরের

ভারতীয় ক্রিকেটে তিনি ঠোঁটকাটা ব্যক্তিত্ব। স্পষ্ট কথা মুখের উপর বলতে পারেন বলে দুর্নাম ছিল। সাম্প্রতিক সময় সেই গম্ভীর ধোনির অবসর নিয়ে কড়া মন্তব্য করেছেন। সেই মন্তব্যের পর এবার ধোনির প্রশংসায় মন্তব্য করলেন গম্ভীর।

 ধোনিকে কুর্ণিশ জানালেন গম্ভীর

ধোনিকে কুর্ণিশ জানালেন গম্ভীর

এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, 'ধোনি তরুণ প্রজন্মের কাছে আইকন। ক্রিকেট থেকে ছুটি নিয়ে দেশের সেনাবাহিনীর যোগ দিয়ে নিজেকে যেভাবে উৎসর্গ করেছিল সেকারণে ওকে কুর্ণিশ জানাতে ইচ্ছে করে।'

 দেশের হয়ে ২২ গজে প্রতিনিধিত্ব করার পর সেনার হয়ে দেশকে সেবা করেছেন মাহি

দেশের হয়ে ২২ গজে প্রতিনিধিত্ব করার পর সেনার হয়ে দেশকে সেবা করেছেন মাহি

ক্রিকেট মাঠে দেশের সেবা করার পর সেনবাহিনীতে যোগ দিয়ে ভারতবাসীর সেবা করেছেন ধোনি। প্যারামিলিটারি ফোর্সে যোগ দিয়ে প্যারাশ্যুট ট্রেনিংয়ের পর কাশ্মীর উপতক্যায় ১৫ দিন সেনার পোস্ট গার্ডের দায়িত্ব সামলেছেন। ক্রিকেট থেকে ছুটি নিয়ে অন্যরা যেখানে বিদেশভ্রমণে ব্যস্ত থাকেন, সেখানে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেন ধোনি।

সেনাবাহিনীতে সাম্মানিক পদ তুলে দেওয়া উচিত

সেনাবাহিনীতে সাম্মানিক পদ তুলে দেওয়া উচিত

ধোনিকে প্রশংসায় মুড়িয়ে দিলেও সেনাবাহিনীতে সাম্মানিক পদ প্রদানের নিয়মকে মন থেকে মানেন না গম্ভীর। ইন্টারভিউতে তিনি বলেছেন, 'ভারতীয় সেনার কোনও বিজ্ঞাপন বা মার্কেটিংয়ের প্রয়োজন পরে না। সত্যি কথা বলতে কাউকে সাম্মানিক সদস্য পদ দিয়ে সেনাবাহিনীর প্রচারের দরকার নেই। যারা সেনার দায়িত্বে রয়েছেন, তারা ঘাম ঝড়িয়ে সোনার পোশাক অর্জন করে নেন। সাম্মানিক পদের জন্য কাউকে সোনার পদ দেওয়া উচিত না।অন্তত দেশের সেনাবাহিনীতে সাম্মানিক পদ প্রদান করা বন্ধ হোক।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, October 1, 2019, 19:57 [IST]
Other articles published on Oct 1, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+