
কী সেই সিদ্ধান্ত?
সিরিজ শুরুর আগে ধোনি সচিন, সেওয়াগ ও গম্ভীর এই তিন সিনিয়র খেলোয়াড়কে একসঙ্গে দল খেলাবেন না বলে সোচ্চার হয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, তিনজন সিনিয়র দলে থাকা মানে ফিল্ডিংয়ে বেশ কিছু অতিরিক্ত রান বেরিয়ে যাবে। তাই ২০১৫ বিশ্বকাপের কথা ভেবে তিনজনকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হবে জানান ধোনি।

কার্যক্ষেত্রে কী হয়
সিরিজের প্রথম তিন ম্যাচে তিনজনের মধ্য়ে দুজন দুজন করে খেললেও শ্রীলঙ্কার বিরুদ্ধে হোবার্টে বোনাস পয়েন্ট নিয়ে জিততেই হবে এমন অবস্থায় তিনজনকেই একসঙ্গে খেলিয়েছিলেন ধোনি। সেওয়াগ (১৬ বলে ৩০) ও সচিনের দুর্দান্ত শুরুর ভিতের উপর দাঁড়িয়ে কোহলি ৮৬ বলে ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন। গম্ভাীর খেলেছিলেন ৬৪ বলে ৬৩ রানের অ্যাঙ্কর ইনিংস। ভারত শ্রীলঙ্কার ৩২১ রানের লক্ষ্যমাত্রা ৩৭ ওভারে তুলে বোনাস-সহ জিতেছিল।

গম্ভীরের অভিযোগ
গম্ভীর জানিয়েছেন ধোনির সেই সিদ্ধান্ত তাঁর কাছে বড় ধাক্কা ছিল। তাঁর মতে খেলোয়াড়ের বয়স নয়, তিনি রান করতে পারছেন কিনা সেটাই বিচার্য হওয়া উচিত। তবে দেখতে হবে ফিল্ডিংয়ের ক্ষেত্রে তিনি যেন 'লায়াবিলিটি' না হয়ে ওঠেন।

কোনও একটি ভুল
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ধোনির সিদ্ধান্ত বদল নিয়েও প্রশ্ন তুলেছেন গম্ভীর। তিনি বলেন, ধোনি যখন তাঁর সিদ্ধান্তে অটল থাকতে পারেননি তখন নিশ্চয় তাঁর দুই সিদ্ধান্তের একটি ভুল ছিল। তাঁর মতে ধোনির একটি সিদ্ধান্তে অটল থাকাই উচিত ছিল।


Click it and Unblock the Notifications




















