
৩৭০ ধারা উঠে যাওযার পর আফ্রিদির টুইট
কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া পর, ওয়াঘার ওপার থেকে আফ্রিদি বলেছিলেন, ইউ এন কী এতদিন মুখ দেখছিল। রাষ্ট্রপুঞ্জ যদি এতদিন এই অধিকার দিতেই না পারল, তাহলে এই প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা কী!

ঘটনা কী?
এবার আফ্রিদি বলেছেন, 'কাশ্মীরি ভাইয়ের পাশে থাকার সময় হয়ে এসেছে। প্রধানমন্ত্রীর কথামতো খুব শীঘ্রই লাইন অফ কন্ট্রোলে যাচ্ছি।'

পাল্টা গম্ভীর যা বলেছেন
পাকিস্তানের পাক ক্রিকেটার আফ্রিদির এই মন্তব্যেই পাল্টা গম্ভীর বলেন, 'আফ্রিদি নিজেকে আর কত নিজে নামাবে। বারে বারে নিজেকে লজ্জায় ফেলে দেন আফ্রিদি।' সঙ্গে ভারতের প্রাক্তন ওপেনার জুড়়েছেন, 'আফ্রিদি ঠিকই করে নিয়েছে ও আর কোনওদিন পরিণত হবে না। আমাকেই এবার ওকে পরিণত করার দায়িত্ব নিতে হবে। অনলাইনে আফ্রিদির জন্য কিন্ডারগার্টনের টিউটোরিয়াল খুঁজছি!'


Click it and Unblock the Notifications



















