কেন ঋষভ পন্থকে সাবধান করলেন গৌতম গম্ভীর, বিস্তারিত জেনে নিন

যাঁকে ভারতীয় ক্রিকেট দলে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি ভাবা হচ্ছে, সেই তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের শট নির্বাচন নিয়ে খুশি নয় টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। এভাবে চললে পন্থকে বড় মাশুল গুনতে হতে পারে বলে হুমকি দিয়েছেন কোচ রবি শাস্ত্রী। এবার দিল্লির তরুণ তারকাকে সাবধান করলেন তাঁরই রাজ্য তথা জাতীয় দলের প্রাক্তনী, বিশ্বকাপ জয়ী গৌতম গম্ভীর।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ঋষভ পন্থের ব্যাট সেভাবে গর্জে ওঠেনি। একটি অর্ধশতরান ছাড়া সেরকম কিছু করে দেখাতে পারেননি তরুণ উইকেটরক্ষক। এভাবে চললে ভারতীয় দলে ঋষভের জায়গা সুরক্ষিত থাকবে না বলেই মনে করেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তাঁর মতে, নিজের ব্যাটিং ও কিপিং-এ ঋষভ পন্থকে আরও বেশি একাত্ম ও নিবেদিত প্রাণ হতে হবে। অন্যথায় তরুণ উইকেটরক্ষকের স্থান দখলের জন্য কেরলের সঞ্জু স্যামসন নির্বাচকদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বলেই মনে করে গাউতি।

গৌতম গম্ভীরের কথায়, ঋষভ পন্থ নিঃসন্দেহে আকর্ষণীয় ও দক্ষ ক্রিকেটার। কিন্তু সঞ্জু স্যামসন যে তাঁর থেকে বেশি দূরে নেই, সে কথাও দেশের তরুণ উইকেটরক্ষককে মনে করিয়ে দিয়েছেন ক্রিকেটার টার্নড রাজনীতিক। সম্যাসন গম্ভীরের ব্যাক্তিগত পছন্দের ক্রিকেটার। কেরল তারকার ব্যাটিং তিনি পছন্দ করেন বলে জানিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য। একই সঙ্গে কেএল রাহুল, মণীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ারের মতো টিম ইন্ডিয়ার তরুণ তারকাদেরও উদ্বুদ্ধ করেছেন গৌতম গম্ভীর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, September 16, 2019, 15:09 [IST]
Other articles published on Sep 16, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+