কন্যা দিবসে নিজের দুই মেয়ের উদ্দেশে জীবনভর পাশে থাকার বার্তা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। দুই মেয়ের ছবিও টুইটারে পোস্ট করেছেন ২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য।
২৮ সেপ্টেম্বর কন্যা দিবস পালিত হয় বিশ্বজুড়ে। কিন্তু ভারতে প্রতি বছরই সেপ্টেম্বরের চতুর্থ রবিবার পালিত হয় কন্যা দিবস। সে উপলক্ষ্যে দেশের বহু সেলেব্রিটি নিজেদের কন্যা সন্তানের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদেরই মধ্যে একজন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।
If all your days are nights
— Gautam Gambhir (@GautamGambhir) September 22, 2019
When you want me I'll be there.
Say my name and I'll be there
For you. #DaughtersDay pic.twitter.com/PrIJKkUef1
দিল্লির বিজেপ সাংসদ গৌতম গম্ভীর ও তাঁর স্ত্রী নাতাসা জনের দুই কন্যা। বড় কন্যার নাম আজিন ও ছোট জনের নাম আনাইজা। কন্যা দিবসে তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গম্ভীর। ছবির ওপর কন্যাদের উদ্দেশে তিনি লিখেছেন, 'যদি তোমাদের সব দিন রাত হয়, যদি আমাকে তোমাদের দরকার হয়, আমি পাশে থাকব। আমার নাম ধরে ডাকলে, আমি তোমাদের সঙ্গে থাকব'।