ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে আরও একটা দুরন্ত জয় জ্যামাইকা তালাওয়াসের। ১৪৭ রানের পুঁজি নিয়ে দারুণ ক্রিকেট খেলল তালাওয়াস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস দলের বিরুদ্ধে তারা ম্যাচ জিতল ৩৭ রানের ব্যবধানে।
শনিবার গভীর রাতের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় তালাওয়াস। ওপেনার গ্লেন ফিলিপস দুর্দান্ত ব্যাটিং করেছেন। নিউজিল্যান্ডের ২৩ বছরের ডানহাতি ক্রিকেটার ৬১ বলে ৭৯ রানে নটআউট থেকে দলকে ১৪৭ রানে পৌঁছে দেন।
ফিলিপসের ইনিংসে ২টি চার ও ৬টি ছয় রয়েছে। বাকিদের মধ্য়ে ব্ল্যাকউড ২৭ ও বোনার ১৬ রান জুড়তে পেরেছেন। নির্ধারিত ২০ ওভার শেষে সেন্ট কিটসকে তালাওয়াস দল ১৪৮ রানের টার্গেট ছুঁড়ে দেয়।
এই রান তাড়া করতে নেমে তালাওয়াস পেসারদের সামনে কিটসের ব্যাটিং মুখ থুবড়ে পড়ে। রান তাড়া করার শুরু থেকে নিয়মিত উইকেট হারাতে শুরু করে তারা। এবছর মুম্বই ইন্ডিয়ান দলে খেলতে চলেছেন ক্রিস লিন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তাঁর ব্যাটে অবশ্য দাপট দেখা যাচ্ছে না। ৪ বলে ৮ রান করে আউট হন লিন।
অন্য ওপেনার পাওয়েল ২৭ বলে ২১ রান করে আউট হন। বাকিদের মধ্যেও কেউ বড় রান পাননি। ২০ ওভারে হতে ২বল বাকি থাকতেই ১১০ রান অলরাউট হয় কিটস। তালাওয়াসের হয়ে এডওয়ার্ডস, লামিছানে ও পালমল ২টি করে উইকেট নিয়েছেন।
ক্রেগ ব্রেথওয়েট ৩টি উইকেট নেন। অন্য একটি উইকেট মুজিব রহমান নিয়েছেন। ঝড়ো ইনিংসের সুবাদে গ্লেন ফিলিপস ম্যাচের সেরা হয়েছেন।