
ইডেন টেস্ট নিয়ে কী বললেন বাশার
এক সাক্ষাৎকারে বাশার বলেছেন, ' ইডেন টেস্টে এবার ছয় হাজারের বেশি বাংলাদেশি ক্রিকেটভক্তরা আসতে চলেছেন। ঐতিহাসিক ইডেনের মাঠে বাংলাদেশের টেস্ট ম্যাচ নিয়ে সমর্থকরা উচ্ছ্বসিত। বাংলাদেশের ক্রিকেটের দিকে থেকে এটি অন্যতম বড় ম্যাচ হতে চলেছে।'

ইডেন টেস্টকে ঘিরে বাংলাদেশি ফ্যানেদের প্রহর গোনা শুরু
সঙ্গে হাবিবুল বাশার আরও বলেছেন, '২০০০ সাল থেকে আমরা টেস্ট ক্রিকেট খেলছি। ১৯ বছরে এই প্রথম আমরা ভারতের মাটিতে বড় ট্যুর করছি। শেষবার দু'বছর আগে হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে আমরা টেস্ট খেলেছি। এবার ইডেন টেস্ট খেলব। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযানও শুরু হচ্ছে। সব মিলিয়ে ইডেন টেস্টের অপেক্ষায় ফ্যানেরা এখন থেকে প্রহর গুনতে শুরু করে দিয়েছে। '

যুবভারতীর পর এবার ইডেন ভরাবে ফ্যানেরা
অক্টোবরে যুবভারতীতে বাংলাদেশের বিরুদ্ধে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলেছে ভারত। সেই ম্যাচে সুনীলদের জন্য ভারতীয় সমর্থকদের পাশাপাশি পদ্মা পারের সমর্থকরা বড় অংশে যুবভারতীর গ্যালারি ভরিয়েছিলেন। এবার ক্রিকেটের ময়দানে ভারতের বিরুদ্ধে ইডেন টেস্টে ৬ হাজারের বেশি বাংলাদেশি সমর্থক মাঠ ভরাবেন বলে প্রত্যাশায় বাশার।


Click it and Unblock the Notifications




















