|
দেখুন ভিডিও
হ্যাপি বার্থ ডে আন্দ্রে রাসেল। আজ ৩২ বছর বয়সে পা দিলেন রাসেল। তাঁর জন্মদিনে এদিন আন্দ্রে রাসেলের হিন্দি গান গাওয়ার ভিডিও পোস্ট করেছে কেকেআর। সেই ভিডিওতে হাতে মাইক, মাথায় হুডি পরে শুদ্ধ হিন্দিতে গান ধরেছেন রাসেল।

রাসেলের গানে মোহিত অধিনায়ক
খালি গলায় মিকা সিংয়ের গাওয়া তেনু ম্যা লাভ করতা গেয়েছেন রাসেল। দ্রে রাসের জন্মদিনে কেকেআর ফ্র্যাঞ্চাইজি পুরনো এই ভিডিও পোস্ট করেছে। যা শুনে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকও গলা মিলিয়েছেন।যা কেকেআর ভক্তদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে।

রাসেলের পারফর্ম্যান্স
গত আইপিএলে কলকাতার হয়ে আন্দ্রে রাসেল দারুণ ব্যাটিং করছেন। ১৪ ম্যাচে রাসেলের ব্যাট থেকে ৫১০ রান এসেছিল। পাশাপাশি বল হাতে রাসেল ১১ উইকেট নিয়েছিলেন। ব্যাটে-বলে রাসেলের অলরাউন্ডার পারফর্ম্যান্স শেষ মরসুমে নজর কেড়েছিল।

অনির্দিষ্টকালের জন্য পিছিয়েছে আইপিএল
২০২০ সালে আইপিএল হওয়া নিয়ে অবশ্য অনিশ্চয়তা রয়েছে। দেশ জুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য আইপিএল পিছিয়ে গিয়েছে। নতুন করে বোর্ডের এই ক্রিকেট লিগ কবে শুরু হবে সেই নিয়ে কোনও আশার আলো নেই।


Click it and Unblock the Notifications

কুলিং অফ-কে তুড়ি মেরে বিসিসিআই-র ক্ষমতা ধরে রাখতে পারে সৌরভ শিবির!


















