খেলরত্ন না পাওয়ার আক্ষেপ যাচ্ছে না হরভজন সিংয়ের, কাকে দোষ দিলেন টার্বুনেটর

রাজীব গান্ধী খেলরত্ন সম্মানের জন্য দেশের প্রাক্তন স্পিনার হরভজন সিংয়ের মনোনয়ন বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। সেই দুঃখ ভুলতেই পারছেন না টার্বুনেটর। এর জন্য পাঞ্জাব সরকারের গাফিলতিকেই দায়ী করেছেন ভাজ্জি।

সূত্রের খবর, খেলরত্ন সম্মান প্রাপকের যোগ্যতা অর্জনের জন্য কোনও ব্যক্তিকে যে সময়ের মধ্যে নিজ সম্পর্কিত নথি জমা দিতে হয়, তা দেরিতে দিয়েছেন হরভজন। যদিও তিনি নিজে ঠিক সময়েই নথি জমা দিয়েছেন বলে দাবি টার্বুনেটরের।

নিজের ইউ টিউব চ্য়ানেলে এ সংক্রান্ত এক আবেগঘন ভিডিও পোস্ট করেছেন হরভজন সিং। যেখানে তিনি তাঁর রাজীব গান্ধী খেলরত্ন সম্মানের জন্য মনোনয়ন বাতিলের দায় পাঞ্জাব সরকারের ঘাড়েই চাপিয়েছেন। জানিয়েছেন, কেন্দ্র নির্ধারিত ২০ মার্চের মধ্যেই তিনি নিজের সব নথি জমা দিয়েছেন। সেই নথি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পাঞ্জাব সরকারের ছিল বলে স্মরণ করিয়েছেন টার্বুনেটর।

কিন্তু কোনও কারণে কিংবা কারও গাফিলতিতে সেই নথি সঠিক সময়ে কেন্দ্রের কাছে পৌঁছয়নি বলে মনে করেন হরভজন সিং। নিজের ইউ টিউব চ্যানেলে পোস্ট করা ভিডিও-তে ঘটনার সত্য সন্ধানে পাঞ্জাব সরকারের কাছে তদন্তের আবেদন জানিয়েছেন।

বেদনাহত হৃদয়ে ভাজ্জি বলেছেন, রাজীব গান্ধী খেলরত্ন সম্মান পাওয়ার বাসনা প্রতিটি খেলোয়াড়ের মনে থাকে। এ ধরনের সম্মান খেলোয়াড়দের কাছে অনুপ্রেরণার সমান বলেও জানিয়েছেন হরভজন। পাশাপাশি পাঞ্জাব সরকারের কাছে টার্বুনেটরের আবেদন, তাঁকে যেন আরও একবার খেলরত্নের জন্য মনোনয়ন করা হয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 31, 2019, 13:36 [IST]
Other articles published on Jul 31, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+