এ কী করলেন হরভজন সিং, যাতে মুখ লুকিয়ে কার্যত পালিয়ে আসতে হল ভাজ্জিকে। হরভজনের সিংয়ের সঙ্গে সম্পর্ক অনেক দিনের বিশাল কারিয়ার।
[আরও পড়ুন:বিদেশের মাটিতে বড়দের হোঁচট, ছোটদের জয়রথ অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডের বিশ্বকাপে ]
হঠাৎই কমলা মিলস অগ্নিকান্ডে অভিযুক্তদের আশ্রয় দিয়ে জেলেও গিয়েছিলেন তিনি। পরে অবশ্য জামিন পেয়ে যান এই বিশাল। পেশায় সাট্টাবাজও বিশাল কারিয়া। এহেন এক ব্যক্তির সঙ্গে রাতের অন্ধকারে দেখা করতে গিয়েছিলেন ভাজ্জি। সেখানে ক্যামেরায় ধরা পড়ে গিয়ে গাড়ি থেকেও নামেননি তিনি। সটান বিশালের বাড়ির নিচ থেকেই গাড়ি ঘুরিয়ে নেন।
বিশাল করিয়ার অবশ্য মামুলি ব্যক্তি নন। শুধু ভাজ্জিই নয় ক্রিকেট ও বলিউড দুনিয়ার বহু বিগ ক্যাচের সঙ্গেই তাঁর ওঠা বসা। বিশালের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিও দেন হরভজন সিং। কিন্তু হঠাৎ দেখা করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় মুখ লুকিয়ে কেন ভাজ্জি ফিরে এলেন তা নিয়ে জল্পনা ছড়িয়েছে।
All about B❤.. boys looking sharp @vishalk3175 @Karia1_karia pic.twitter.com/XpEN5sCJkj
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 26, 2016
এদিকে এটাই নয় ভাজ্জি হয়ত আবার বাবা হতে চলেছেন এমনটাই জল্পনা সংবাদমাধ্যমে। ক্রিসমাসের ছুটিতে মেয়ে হিনা ও স্ত্রী গীতা বাসরাকে নিয়ে ছুটি কাটাতে লন্ডন গিয়েছিলেন হরভজন। বিরাট -অনুষ্কার বিয়ে উপলক্ষ্যে দ্রুত ফিরে আসেন কিন্তু বাকি পরিবার এখনও লন্ডনেই রয়েছে। এর আগে হিনা -র জন্মও লন্ডনেই হয়েছিল। সেসময় হরভজন সিংয়ের কন্যা সন্তান জন্মানোর কথা স্বীকার করে নেন তাঁর মা। এবারেও কি সেই দিকেই যাচ্ছে ঘটনা, তা নিয়ে আলোচনা সব মহলে।
[আরও পড়ুন:'প্রেমের ফাঁদ পাতা ভুবনে', বিরাটের জীবনের প্রেমিকাদের ভুলে গেলেন নাকি, এক ঝলকে দেখে নিন ]