
মোহিন্দর ও সুরিন্দর অমরনাথ
ভারতীয় ক্রিকেটের বিখ্যাত অমরনাথ বংশের দুই ভাই মোহিন্দর ও সুরিন্দর অমরনাথ। হার্দিকের মতোই ছেটভাই মোহিন্দরেরই ভারতীয় দলের হয়ে আগে অভিষেক ঘটেছিল (১৯৭৫)। পরের বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সুরিন্দরও। তিনি অবশ্য ভাইয়ের মতো আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘায়িত করতে পারেননি। মোহিন্দার ছিলেন জানহাতি ব্যাটিং অলরাউন্ডার, আর সুরিন্দর বাঁ-হাতি ব্যাটসম্যান। সাতের দশকের শেষার্ধে দুজনে একসঙ্গে ৮ টি টেস্টের পাশাপাশি ৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচও খেলেছিলেন।

ইরফান ও ইউসুফ পাঠান
গুজরাতের পাঠান ভাইদের ক্ষেত্রেও আন্তর্জাতিক ক্রিকেটে বেশি পরিচিত ২ বছরের ছোট ভাই ইরফান। ২০০৪ সালে তাঁর একদিনের ক্রিকেটে অভিষেক ঘটেছিল। তবে বড় ভাই ইউসুফের ভারতীয় দলের হয়ে খেলতে আরও ৪ বছর বেশি সময় লেগেছে। তাঁর অভিষেক হয় টি২০ ম্যাচে। পরে ভারতের হয়ে একদিনের ম্য়াচও খেলেছেন। বাঁ-হাতি বোলিং অলরাউন্ডার ইরফান আর ডানহাতি ব্য়াটিং অলরাউন্ডার ইউসুফ একসঙ্গে ভারতের হয়ে মোট ৮টি ওডিআই ও ৮টি টি২০আই খেলেছেন।

হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়া
সীমিত ওভারের ক্রিকেটে আরও একবার দুই ভাই একসঙ্গে খেলতে নামলেন ভারতের হয়ে। একসঙ্গে ভারতের হয়ে এদিন টি২০ ম্যাচ খেলছেন তাঁরা। চলতি সিরিজের বাকি দুটি ম্যাচেও তাঁদের সুযোগ পাওয়া উচিত। হার্দিক ভারতের টেস্ট ও একদিনের দলে থাকলেও, ক্রুণাল আপাতত শুধু টি২০আই-ই খেলেছেন। ডানহাতে ব্যাট করেন ও ডান-হাতি জোরে বোলার। আর ক্রুণাল বাঁ-হাতি ব্যাটসম্যান, সঙ্গে বাঁহাতি স্পিনার।


Click it and Unblock the Notifications



















