প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও খুশি নন ভারত অধিনায়ক হরমনপ্রীত, কিন্তু কেন?

বৃষ্টিতে সেমিফাইনাল ভেস্তে যাওয়ায় প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারতের মহিলা ক্রিকেট দল। এই সাফল্যতেও কিন্তু খুব একটা খুশি হননি ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। কারণ এভাবে ফাইনালে যেতে চাননি তিনি ও তাঁর দল। অন্যদিকে এভাবে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দরুণ হতাশ হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইটও।

ফাইনালে ভারত

ফাইনালে ভারত

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে লাগাতার বৃষ্টির জেরে প্রথম সেমিফাইনালের টসই হল না। আইসিসি-র নিয়ম অনুযায়ী বিশ্বকাপের গ্রুপ স্তরে যে দল সর্বাধিক ম্যাচ জিতবে বা যাদের কাছে সবচেয়ে বেশি পয়েন্ট থাকবে, তারাই টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে পৌঁছবে। গ্রুপ পর্বের চার ম্যাচই জেতে ভারতের মহিলা ক্রিকেট দল। এ গ্রুপ থেকে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেন তাঁরা। অন্যদিকে একটি ম্যাচ হেরে বি গ্রুপে ৬ পয়েন্ট সংগ্রহ করে ইংল্যান্ড। সে নিরিখে ব্রিটিশদের টপকে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছলেন ওমেন ইন ব্লুরা।

খুশি নন হরমনপ্রীত

খুশি নন হরমনপ্রীত

দীর্ঘদিনের খরা কাটিয়ে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে চেয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। সে কথা জানালেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর নিজেও। বলেলেন, খেলা হল না ভেবে হতাশ লাগছে। কিন্তু নিয়ম তো মানতেই হবে। তবে ভবিষ্যতে এ ধরনের বড় টুর্নামেন্টের নক আউট পর্বে ক্ষেত্রে রিজার্ভ ডে রাখার পক্ষেই মত দিয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। একই সঙ্গে এই পর্যায়ে পৌঁছনোর জন্য দলগত পারফরম্যান্সকেই বড় করে দেখিয়েছেন হরমনপ্রীত কৌর।

ফাইনালে সেরাটা দিতে চান

ফাইনালে সেরাটা দিতে চান

ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের কথায়, প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল তাঁদের কাছে অন্যরকম অনুভূতির সূচক। ওই ম্যাচে তাঁরা নিজেদের সেরাটা দিতে চান বলে জানিয়েছেন কৌর। আলাদা করে শাফালি বর্মা, স্মৃতি মান্ধানা, পুনম যাদব, দীপ্তি শর্মার প্রশংসাও করেছেন ভারত অধিনায়ক।

হতাশ হেথার নাইট

এভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার জন্য যারপরনাই হতাশ হয়েছেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হেথার নাইট। হরমনপ্রীতের মতোই রিজার্ভ ডে থাকার পক্ষে সওয়াল করেছেন তিনিও।

রিজার্ভ ডে নেই

রিজার্ভ ডে নেই

সিডনিতে সেমিফাইনালের দুই ম্যাচেই যে বৃষ্টি ভ্রুকুটি রয়েছে, তা আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেদিকে তাকিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস, আইসিসি-র কাছে শেষ চারে দুই ম্যাচের ক্ষেত্রেই রিজার্ভ ডে রাখার আবেদন জানিয়েছিলেন। আইসিসি'র তরফে জানানো হয়, টুর্নামেন্টকে লম্বা না করার কারণেই রিসার্ভ ডে রাখা হয়নি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 5, 2020, 12:53 [IST]
Other articles published on Mar 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+