
মেয়ের এক বছরের জন্মদিন, সেই উপলক্ষ্য়ে সোমবার সেলিব্রেশন মোডে রোহিত হিটম্যান শর্মা। পারফেক্ট ফাদার হিসেবে পরিবারের সঙ্গে এদিন মেয়ের জন্মদিন পালন করলেন। মেয়ে সামাইরা ও স্ত্রী রীতিকাকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেন হিটম্যান।
সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় রোহিত লিখেছেন, 'আমার লিটল কুকি মনস্টারের আজ শুভ জন্মদিন।তোমার উপস্থিতিই আমাদের জীবনকে পূর্ণ করেছে। তুমি আমার হাসি। মধ্য রাতে প্রিন্সেসের সঙ্গে ডান্সিংয়ের ছবি প্রকাশ করলাম।'
উল্লেখ্য গত বছর অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট সিরিজ চলার মাঝে স্ত্রী রীতিকার সন্তানসম্ভবার খবর শুনে সিরিজের মাঝে ভারতে ফিরে আসেন হিটম্যান। সামাইরার জন্মের সময় স্ত্রী রীতিকার পাশে ছিলেন রোহিত।
এরপর সামাইরার হাতের আঙুল ধরে প্রথম ছবিটি পোস্ট করেছিলেন রোহিত।সামাইরাকে নিয়ে বরাবরই রোহিত আবেগপ্রবণ। আইপিএল ট্রফি জিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে ট্রফি হাতে সেলিব্রেশন করেছেন। আবার মেয়ের সঙ্গে খেলবেন বলে দাড়ি কামিয়ে ফেলার কথা অপকটে স্বীকার করেছেন। এবার মেয়ের জন্মদিনে স্পেশাল পোস্ট হিটম্যানের।
এর আগে এবার প্রথমবারের জন্য মেয়ে সামাইরার সঙ্গে ক্রিসমাস উৎসব পালনের ভিডিও পোস্ট করেছেন রোহিত।
Baby Samaira, @ImRo45 & @ritssajdeh’s first Christmas together - spent well at Jio Wonderland 🎅🎡🎄#OneFamily #MumbaiIndians #JioWonderland pic.twitter.com/kpMXu9jUHk
— Mumbai Indians (@mipaltan) December 27, 2019
Happy happy birthday to my little Cookie Monster. Your arrival has brought nothing but excitement, laughter and bliss to our lives. Here’s to more midnight dancing, rapping and showing you the world ❤️ @ritssajdeh pic.twitter.com/fhANnyjf6l
— Rohit Sharma (@ImRo45) December 30, 2019
প্রসঙ্গত ব্যাটে একবছরটা রোহিতের দারুণ গিয়েছে। ২০১৯ সালে তিন ফর্ম্যাট মিলিয়ে রোহিত ২৪৪২ রান হাঁকিয়েছেন।তিন ফর্ম্যাট মিলিয়ে রোহিত ৪৭টি আন্তর্জাতিক ইনিংস খেলেছেন। ওডিআই ক্রিকেটের এবছরের হিটম্যানের ঝুলিতে ২৭ ইনিংসে সর্বোচ্চ ১৪৯০ রান হাঁকিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট বাদ দিলে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে এবছর চ্যাম্পিয়ন করেছেন রোহিত।
View this post on InstagramA post shared by Ritika Sajdeh (@ritssajdeh) on