স্ত্রীয়ের জন্য টুইটে যা লিখলেন রোহিত
স্ত্রীয়ের জন্মদিনে রীতিকাকে নিজের জীবনের শক্তি ও গেমচেঞ্জার বলেছেন রোহিত। টুইটে হিটম্যান লিখেছেন 'আমার ভালোবাসাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। তুমিই আমার ভালোবাসা, শক্তি ও গেম চেঞ্জার। সামাইরা ও আমি আমাদের জীবনে এমন একজন আলোকে পেয়ে সত্যিই গর্বিত।' প্রসঙ্গত চলতি মাসের ১৩ ডিসেম্বর রোহিত-রীতিকার বিবাহিত জীবন চার বছর পার করে পাঁচে পা দিয়েছে।
|
ভারত -ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ফয়সলার ম্যাচ
অন্যদিকে দারুণ ছন্দে বর্ষশেষ করতে চাইবেন হিটম্যান। ২০১৯ সালটা ক্রিকেটার রোহিতের কাছে স্পেশাল বছর। এবছর এপ্রিলে মুম্বইকে অধিনায়ক রোহিত আইপিএল চ্যাম্পিয়ন করেন। এরপর ইংল্য়ান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েন। এর আগে এক বিশ্বকাপে কুমার সাঙ্গাকারা সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি করেছিলেন। সেই সঙ্গে দুটি বিশ্বকাপ খেলে মোট ছটি সেঞ্চুরি করে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের বিশ্বকাপে ৬টি সেঞ্চুরি হাঁকানোর কীর্তি ছুঁয়েছেন হিটম্যান।
|
বর্ষশেষে রোহিতের থেকে সেঞ্চুরির অপেক্ষায় ক্রিকেটবিশ্ব
এরপর ভাইজ্যাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার ওপেনার হিসেবে টেস্ট অভিষেকে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি হাঁকান। সব মিলিয়ে ওপেনার হিসেবে দুই ফর্ম্যাট মিলিয়ে দেশের হয়ে এবছর ১০ টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
রবিবার কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটি চলতি বছরে ভারতের শেষ ম্যাচ। সেই ম্যাচে হিটম্যানের ব্যাটে আরও একটি সেঞ্চুরি দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেটমহল।


Click it and Unblock the Notifications



















