
কতবার বিশ্বকাপ
পাঁচ বার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছ। অন্যদিকে, ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ডের বিশ্বকাপের ভাঁড়ার কিন্তু শূণ্য।

মুখোমুখি দুই দল
এখনও পর্যন্ত বিশ্বকাপে সাত বার মুখোমুখি হচ্ছে দুই দল। পাঁচ বার জিতেছে অস্ট্রেলিয়া। মাত্র দুই বার জিতেছে ইংল্যান্ড। তাই মঙ্গলবারের লড়াই জেতা ইয়ন মর্গ্য়ানের দলের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ।

প্রস্তুতি ম্যাচ
স্টিভ স্মিথের দুর্দান্ত শতরানের দৌলতে ইংল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

সেরা অস্ত্র
ব্যাটে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ, বলে মিচেল স্টার্ক অজিদের সেরা অস্ত্র। অন্যদিকে, জো রুট, জনি বেয়ারস্টো, জোস বাটলার, ইয়ন মর্গ্যানের ব্যাটিং এবং জোফ্রা আর্চার, মার্ক উড, ক্রিজ ওকস সম্বলিত ইংল্যান্ডের বোলিং অ্যাটাককে সমীহ করছে বিশ্ব।

সমস্যা
টুর্নামেন্টে মিচেল স্টার্ক ছাড়া অস্ট্রেলিয়ার বাকি বোলারদের হতাশাজনক পারফরম্যান্স। অন্যদিকে, ওপেনার জেসন রয়ের চোটই ভাবাচ্ছে ইংল্যান্ড শিবিরকে।


Click it and Unblock the Notifications



















