|
বিরাট কোহলি
প্রেম দিবস পালনে ১৩ তারিখ রাতেই বিরুষ্কা গিয়েছিলেন এক রেস্তোরাঁয়। রোমান্টিক সেই নৈশভোজের একটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ভারত অধিনায়ক।
|
রোহিত শর্মা
অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলাকালীন এক কন্যা সন্তানের বাবা হয়েছিলেন বিরাটের ডেপুটি রোহিত শর্মা। সেই সময় দেশে ফিরে ফের ফিরে গিয়েছিলেন ক্যাঙ্গারুর দেশে। তারপর কিউইর দেশে সফর সেরে দীর্ঘদিন বাদে স্ত্রী রীতিকাক সঙ্গে মিলিত হয়েছেন তিনি। প্রেম দিবসে তিনিও এক হৃদয়গ্রাহী বার্তা পোস্ট করেছেন।
|
শিখর ধাওয়ান
ভারতীয় দলের ওপেনার শিখরের প্রেম কাহিনী রাীতিমতো বলিউডি সিনেমার মতো আকর্ষণীয়। স্ত্রী আয়েশার সঙ্গে একটি দারুণ রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি।
|
মায়াঙ্ক আগরওয়াল
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলে খেলার সুযোগ পেয়েই দারুণ পারফর্ম করেছেন মায়াঙ্ক। সদ্য সিয়াট লিমিটেড তাঁর ব্যাট স্পন্সসরও হয়েছে। প্রেমিকা আস্থিয়াকে সঙ্গে নিয়ে তিনি একটি মিস্টি ছবি শেয়ার করেছেন।
|
সুরেশ রায়না
গত কয়েকদিন ধরে তাঁর মৃত্যুর ভূয়ো সংবাদ রটছিল। তাতে বিপর্যস্ত হয়ে পড়েছিল তাঁর পরিবার পরিজন, বলে জানিয়েছিলেন এই ভারতীয় ব্যাটসম্যান। ভালবাসার দিনে দেখা গেল তাঁকে সপরিবারে আনন্দে মাততে।
|
ক্রুণাল পাণ্ডিয়া
ভাই হার্দিক কফি উইদ করণ চ্যাট শো-তে জানিয়েছিলেন একাধিক নারীসঙ্গে কথা। দাদা ক্রুণাল কিন্তু জানিয়েছেন তাঁর বরাবরের ভালবাসা একজনই।
|
সাইনা নেহওয়াল ও পারুপল্লি কাশ্যপ
১০ বছর লোক চক্ষুর আড়ালে চুটিয়ে প্রেম করার পর গত ডিসেম্বরেই বিয়ে করেছেন এই দুই তারকা শাটলার। এদিন সাইনার খেলা ছিল জাতীয় চ্যাম্পিয়নশিপে। কিন্তু কোর্ট খারাপ থাকায় তিনি খেলতে চাননি। ফলে আচমকা ভ্য়ালেন্টাইন্স ডে-র দিনটি তাঁদের ফাঁকা হয়ে যায়।
|
সাক্ষী মালিক
অলিম্পিক পদক জয়ী কুস্তিগির সাক্ষী মালিকও দিনটি কাটান তাঁর স্বামীর সঙ্গে।


Click it and Unblock the Notifications




















