করোনার কারণে গৃহবন্দি হয়ে মেয়ের সঙ্গে খুনসুটির মাঝে ঘুমিয়ে পড়লেন রোহিত, বাকি ক্রিকেটাররা কী করছেন

করোনা গ্রাসে ভারত। দেশ এখন করোনা সংক্রমণের দ্বিতীয় স্টেজ দিয়ে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা ৬৪১ ছা়ড়িয়েছে। যেখানে মৃত্যুর সংখ্যা ১৩। সংক্রমণ মহামারীর আকারে ছড়িয়ে পড়ে বিপদ যাতে না বারে, সেজন্যেই দেশে এখন ২১ দিনের লকডাউন ঘোষিত হয়েছে। যার আজ দ্বিতীয় দিন। ঘরবন্দি রোহিত শর্মা এই দ্বিতীয় দিন কী করছেন, সেই ছবি শেয়ার করলেন স্ত্রী রীতিকা।

সামাইরার সঙ্গে খুনসুটি

সামাইরার সঙ্গে খুনসুটি

দেশে করোনা হানার প্রথম দিন থেকেই নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বারবার হাত ধোয়ার কথা সোশ্যাল মিডিয়া জানিয়ে সচেতন করেছেন রোহিত শর্মা। পরবর্তী সময়ে বিরাট কোহলি, কিংবদন্তি সচিন তেন্ডুলকর দেশবাসীকে ঘরে থেকে করোনার বিরুদ্ধে মোকাবিলা করার কথা বলেছেন। এবার ২১ দিনের লক ডাউনের দ্বিতীয় দিনে রোহিত-সামাইরার বাব-মেয়ের জুটি কী করছে সেই তথ্য ফ্যানেদের সামনে তুল ধরেছেন রীতিকা। রোহিত পত্নীর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, ক্রিকেট থেকে ছুটি মোডে এখন মেয়েকে অনেক বেশি সময় দিচ্ছেন হিটম্যান। আর সেই কাজটা করতে গিয়েই মেয়েকে কোলে নিয়ে ঢুলু ঢুলু চোখে ঘুমিয়ে পড়েন রোহিত!

রোহিতের ওপেনিং পার্টনার কী করছেন

রোহিতের ওপেনিং পার্টনার কী করছেন

করোনা থেকে বাঁচতে ক্রিকেটজগতের সকলেই এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সতর্ক থাকতেই এই আইসোলেশন। রোহিতের ওপেনিং পার্টনার শিখর ধাওয়ান একটি মজার ভিডিও পোস্ট করেছেন। যেখানে এই কয়েকদিনের কোয়ারেন্টাইনে ধাওয়ান শৌচাগার পরিষ্কার কিংবা কাপড় কাচার কাজ করছেন, আর স্ত্রী আয়েশা ফোনে ব্যস্ত রয়েছেন! এমন মজার ভিডিও পোস্ট করে বর্তমান পরিস্থিতিকে একটু লঘু করে ফ্যানেদের রক্তচাপ কমাতে চেয়েছেন।

হার্দিক-নাতাসা

হার্দিক-নাতাসা

অন্যদিকে হোম কোয়ারেন্টাইনে হার্দিক ও তাঁর বান্ধবী নাতাসা স্টানকোচিভ চুটিয়ে প্রেম করছেন।

শ্রেয়স আইয়ার

শ্রেয়স আইয়ার

অন্য ক্রিকেটারদের মধ্যে শ্রেয়স আইয়ার বোনকে ভলেন্টিয়ার করে ফ্যানেদের ম্যাজিক দেখিয়ে এন্টারটেইন করেছেন। সব মিলিয়ে গৃহবন্দি থাকলেও ভারতীয় ক্রিকেটাররা মজার মজার বিনোদন খুঁজে নিয়েছেন।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 26, 2020, 18:03 [IST]
Other articles published on Mar 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+