যুজবেন্দ্র চাহালের অনবদ্য ফিল্ডিং ক্ষমতা নিয়ে বিশেষ বার্তা রোহিত শর্মার, ভাইরাল ভিডিও

টিকটক কিং তথা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকে নিয়ে কয়েকদিন আগেই ঠাট্টা করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ও দেশের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর লাইভ কথোপকথনের মধ্যে ঢুকে পড়ায় চাহালকে 'জোকার' বলেছিলেন বিরাট। তা থেকে অনুপ্রাণিত হয়ে এবার লেগ স্পিনারকে নিয়ে মশকরা করলেন টিম ইন্ডিয়ার ডেপুটি রোহিত শর্মাও। যুজবেন্দ্র চাহালের অনবদ্য ফিল্ডিং ক্ষমতা নিয়ে বিশেষ বার্তা দিলেন হিটম্যান।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী ৫৬ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। দেশে প্রাণ হারিয়েছেন চার হাজারেরও বেশি মানুষ।

ঘরবন্দি ক্রিকেটাররা

ঘরবন্দি ক্রিকেটাররা

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দি হয়ে রয়েছেন ক্রিকেটাররা। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ঘরেই শরীরচর্চাও সেরে নিচ্ছেন বিরাট কোহলি অ্যান্ড কং।

রোহিতের ওয়ার্ক আউট

লকডাউনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ঘরেই শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। এ সংক্রান্ত নানা ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে হিটম্যানকে। আরও একবার নিজের ওয়ার্ক আউটের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ভাইরাল হলেন রোহিত।

চাহালকে নিয়ে ঠাট্টা

চাহালকে নিয়ে ঠাট্টা

ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও-তে নিজের বাড়ির জিমে রোহিত শর্মাকে একাধিকবার শূণ্যে লাফ দিতে দেখা গিয়েছে। তবে এটা তিনি নন। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ক্রিকেট মাঠে ফিল্ডিং করার সময় এভাবে লাফঝাঁপ দেন বলে ঠাট্টা করেছেন হিটম্যান। তাতে নানা ধরনের মন্তব্য করেছেন দেশের প্রাক্তন স্পিনার হরভজন সিং থেকে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হার্শেল গিবস। মন্তব্য করেছেন যুজবেন্দ্র চাহাল নিজেও।

এবার করোনা মাস্কে মেসি-সুয়ারেজ, অভিনব ভাবনা বার্সেলোনার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 26, 2020, 17:07 [IST]
Other articles published on May 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+