
নম্র করল বিতর্ক
রাহুল জানিয়েছেন প্রত্যেকেরই খেলোয়াড় জীবন বা ব্যাক্তি জীবনে খারাপ সময় আসে। এটা ছিল তাঁর সেই খারাপ সময়। এই বিতর্ক তাঁকে নম্র করেছে। সব ভারতীয় ক্রিকেটারের মতোই ভারতের হয়ে খেলাটা তাঁরও বরাবরের স্বপ্ন ছিল। খাদের মুখ থেকে ফিরে এসে, এখন ভারতের হয়ে খেলার সুযোগটা তাঁর কাছে আগের থেকে আরও বেশি মূল্যবান হয়ে উঠেছে।

আরেক রাহুলের অবদান
মাঠের ভিতরে ফর্মে ফেরার জন্য রাহুল নাম করেছেন আরেক রাহুলের - ভারত এ দলের কোচ রাহুল দ্রাবিড়। জাতীয় দল থেকে বাদ পড়ার পর তাঁকে ভারত এ দলের হয়ে খেলতে পাঠানো হয়েছিল। কেএল জানিয়েছেন লিস্ট এ ক্রিকেটে চাপ কম থাকায় তিনি নিজের টেকনিক নিয়ে খাটতে পেরেছেন। সেই সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পেয়েছেন দ্রাবিড়ের সঙ্গে। নিজের ব্য়াটিং নিয়ে কথা বলেছেন। আর লিস্ট এ ক্রিকেটের ৫টি ম্যাচে ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।

সাফল্যের স্বাদ
মাঠের খারাপ ফর্ম, মাঠের বাইরের বিতর্কের পর্ব কাটিয়ে অবশেষে দীর্ঘদিন বাদে সাফল্যের মুখ দেখেছেন। স্বাভাবিকভাবেই কেএল রাহুলের গলায় স্বস্তির সুর ধরা পড়েছে। তিনি জানিয়েছেন, সতীর্থদের কাছে ফিরতে পেরে, ভারতের নীল জার্সি গায়ে চাপিয়ে এই সাফল্য়ের স্বাদ তাঁকে খুশি করেছে।

বিতর্ক এক অর্থে আশীর্বাদ
আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম দিকেই বিতর্কে জড়ানোটা তাঁর কাছে এক অর্থে আশীর্বাদ হয়ে এসেছে বলে মনে করছেন তিনি। বিতর্কের ফলে তিনি নিজেকে বিশ্লেষণ করতে পেরেছেন। নিজের খেলা সম্পর্কে তাঁর ধারণা স্পষ্ট হয়েছে। ক্রিকেটার হিসেবে নিজেকে তা বুঝতে পেরেছেন। ব্য়ক্তি হিসেবে নিজেকে বুঝতে পেরেছেন। আর এখান থেকে শুধুই সামনের দিকে তাকাতে চান, শুধুই উত্তরণ চান কেএল রাহুল।
ৌ


Click it and Unblock the Notifications




















