সাফল্যের পিছনে অক্লান্ত পরিশ্রম, জানালেন সাকিব আল হাসান

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে একটি ম্যাচও খেলার সুযোগ না পাওয়ার খেদ হয়তো তাঁকে তেতে তুলেছিল। তাই টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে যোগ দিতে দেশে ফিরে যান সাকিব আল হাসান। অনুশীলনের জন্য নিজের ছোটবেলার কোচকেও সেই শিবিরে নিয়ে যান বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। নিঃসন্দেহে বিশ্বকাপে এর ফলও পাচ্ছেন এই বাঁ-হাতি অল-রাউন্ডার।

ইংল্যান্ড বিশ্বকাপে ইতিমধ্যেই দুটি সেঞ্চুরি করে ফেলেছেন সাকিব আল হাসান। তার মধ্যে একটি এসেছে দুর্ধর্ষ হোম টিমের বিরুদ্ধে। অন্যটি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছেন সাকিব। উঠে এসেছেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে। এই সাফল্য দীর্ঘদিনের পরিশ্রমের ফসল বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি অল-রাউন্ডার। সাকিব, নিজের ব্যাটিংয়ের স্টাইল পরিবর্তনের জন্য প্রচুর অনুশীলন করেছেন। এখন তিনি তাঁর ফল পাচ্ছেন বলেও মনে করেন সাকিব।

সোমবার টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরানের পাশাপাশি দুটি উইকেটও নেন সাকিব আল হাসান। সব মিলিয়ে অল-রাউন্ডার হিসেবে একই দিনে ছয় হাজার রান ও আড়াইশো উইকেটের মাইলস্টোন পেরোনো সাকিব আল হাসানের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 18, 2019, 17:01 [IST]
Other articles published on Jun 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+