অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নাকি আইপিএল? বিসিসিআইকে খোঁচা দিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য!

টি-টোয়েন্টি বিশ্বকাপ নাকি আইপিএল? করোনা আবহে এই দুই টুর্নামেন্ট হওয়া নিয়ে এখন প্রশ্নচিহ্ন। যার মাঝে নাম না করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে খোঁচা দিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য প্রাক্তন অজি অধিনায়কের।

করোনায় স্থগিত আইপিএল

করোনায় স্থগিত আইপিএল

বিশ্বজুড়ে মার্চ মাস থেকে করোনা ভাইরাস মহামারী আকার নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত ক্রিকেট শুরু করা যায়নি। ভারতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত ঘোষণা করে দেওয়া হয়।

ক্রিকেট মাঠে শেষবার কবে বল গড়িয়েছে

ক্রিকেট মাঠে শেষবার কবে বল গড়িয়েছে

শেষবার ১৩ মার্চ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। এরপর করোনা উদ্বেগের কারণে আর মাঠে বল গড়ায়নি।

আইপিএল নিয়ে কোন সুযোগ

আইপিএল নিয়ে কোন সুযোগ

এবার অক্টোবরেরে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ স্থগিত হলে আইপিএল হতে পারে বলে মনে করা হচ্ছে। আর আইপিএল হওয়া নিয়েই ব্যাঙ্গাত্মক মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল।

অক্টোবরে কোন টুর্নামেন্ট দেখবে ক্রিকেট দুনিয়া?

অক্টোবরে কোন টুর্নামেন্ট দেখবে ক্রিকেট দুনিয়া?

অক্টোবরে টি-২০ ক্রিকেটে কোন টুর্নামেন্ট দেখবে ক্রিকেটদুনিয়া। বিশ্বকাপ নাকি আইপিএল? ক্রিকেট ফ্যানেদের মনে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে একদিকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। যা নিয়ে মে মাসের শেষে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আর সেই দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড।

করোনা ধাক্কায় একাধিক মেগা টুর্নামেন্ট স্থগিত

করোনা ধাক্কায় একাধিক মেগা টুর্নামেন্ট স্থগিত

করোনা ধাক্কায় এর আগে অলম্পিক থেকে শুরু করে ফুটবলে কোপা আমেরিকা-ইউরো কাপের মতো একাধিক মেগা আসর স্থগিত হয়েছে। সেখানে প্রাণের ঝুঁকি নিয়ে এবছর টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর নাও হতে পারে বলে মনে করা হচ্ছে।

ইয়ান চ্যাপেল যা বললেন

ইয়ান চ্যাপেল যা বললেন

আইসিসি এই নিয়ে চূডা়ন্ত সিদ্ধান্ত নিলে শেষ পর্যন্ত বিশ্বকাপের স্থগিতের কারণে ঐ সময় আইপিএল আয়োজন করতে পারে বিসিসিআই। সেই নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট তারকা ইয়ান চ্যাপেল বলেছেন, 'পরিস্থিতি যাই হোক না কেন, ভারতীয় বোর্ডই শেষ পর্যন্ত জিতে ছাড়বে। ওরা যদি অক্টোবরে আইপিএল খেলতে চায়, তা হলে নিশ্চয়ই একটা রাস্তা বের করে নেবে। এই জায়গায় টি২০ বিশ্বকাপ হওয়াটা শুধু কঠিন নয়, টুর্নামেন্ট ২০২০ সালে হয়ত হবেই না।' অর্থের জোরেই বিসিসিআই অক্টোবরে আইপিএল করবে বলে খোঁচা দিয়েছেন চ্যাপেল।

করোনা থাবার মাঝে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে ক্রীড়ামন্ত্রীর মন্তব্যে নতুন জল্পনা!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 24, 2020, 11:14 [IST]
Other articles published on May 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+